100 Percent Voting: ভোট দিয়েছেন সব ভোটার! ১০০ শতাংশ ভোট পড়েছে বাংলার এই ১৫টি বুথে
WB Election 2026: ১০০ শতাংশ ভোটের অর্থ বুথে যতজন ভোটার আছে, তারা সবাই ভোট দিয়েছে। আর তাতেই উঠছে প্রশ্ন। রাজ্যের মোট ১৮২টি এমন বুথ (Polling Both) আছে, যেখানে ৯৯ শতাংশ ভোট পড়েছে অর্থাৎ ১০০ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোট দিয়েছেন। আর ১৫টি এমন বুথ আছে, যেখানে ১০০ শতাংশ ভোট পড়েছে। এত ভোট পড়া কি সম্ভব?

কলকাতা: ১০০ শতাংশ ভোট। শুনেছেন কখনও? পশ্চিমবঙ্গের নির্বাচনে এমনই নজির তৈরি হয়েছে প্রথম দফার ভোটে। সার্বিকভাবে ৯৩ শতাংশ ভোট পড়ায় আলোচনার শীর্ষে পৌঁছেছে পশ্চিমবঙ্গের ভোট। নির্বাচন কমিশন বলছে, এসআইআর-এ মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবেই ভোটের হার বেড়েছে। তবে ১০০ শতাংশ ভোট পড়া স্বাভাবিক কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
১০০ শতাংশ ভোটের অর্থ বুথে যতজন ভোটার আছে, তারা সবাই ভোট দিয়েছে। আর তাতেই উঠছে প্রশ্ন। রাজ্যের মোট ১৮২টি এমন বুথ (Polling Both) আছে, যেখানে ৯৯ শতাংশ ভোট পড়েছে অর্থাৎ ১০০ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোট দিয়েছেন। আর ১৫টি এমন বুথ আছে, যেখানে ১০০ শতাংশ ভোট পড়েছে। এত ভোট পড়া কি সম্ভব?
কোন ১৫টি বুথে পড়েছে ১০০ শতাংশ ভোট
ফালাকাটার প্রমোদনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, রুম – ১
ধূপগুড়ির ধূপগুড়ি সি. এল. আর. সি. অফিস
দার্জিলিং-এর ক্যান্টনমেন্ট প্রাইমারি স্কুল
চাঁচলের কাটোল প্রাইমারি স্কুল (পূর্ব)
বৈষ্ণবনগরের বৈষ্ণবনগর হাই স্কুল, রুম নং-২
রানিনগরের চর পিরোজপুর প্রাইমারি স্কুল
রানিনগরের মেলানপুর প্রাইমারি স্কুল
রানিনগরের লোচনপুর এন.কে. প্রাইমারি স্কুল
রানিনগরের গোরাইপুর প্রাইমারি স্কুল
রানিনগরের দামোদরপুর বাথানপাড়া শিশু শিক্ষা কেন্দ্র
রানিনগরের পামাইপুর বিলপাড়া শিশু শিক্ষা কেন্দ্র
রানিনগরের চর কুঠিবাড়ি জি.এস.এফ.পি স্কুল
রানিনগরের খাসতালুক জিনাতপাড়া জুনিয়র হাই স্কুল
রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়
মারার জুনিয়র হাই মাদ্রাসা, মারার, রুম-২
অর্থাৎ রানিনগর কেন্দ্রে একাধিক বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে। এছাড়া ফালাকাটা, ধূপগুড়ি কেন্দ্রেও রয়েছে এমন বুথ।
