AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Election Campaign Tactics: ধর্মীয় চিহ্ন থাকা গেরুয়া পতাকা বনাম ‘জয় বাংলা’ লেখা ফ্লেক্স, ভোটের আগে প্রচারের অভিনব কৌশল দুই দলেরই

Bengal Elections 2026: কসবার বেশ কয়েকটি আবাসনের সামনে এই ধরনের ফ্লেক্স বা হোডিং ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে। শাসক দল সূত্রে খবর, যেহেতু তাতে প্রার্থীর বা দলের কোনও প্রতীকের ছবি নেই, তাই নির্বাচনী বিধি লঙ্ঘিত হচ্ছে বলে কেউ কোনও অভিযোগ করতে পারবে না।

Bengal Election Campaign Tactics: ধর্মীয় চিহ্ন থাকা গেরুয়া পতাকা বনাম ‘জয় বাংলা’ লেখা ফ্লেক্স, ভোটের আগে প্রচারের অভিনব কৌশল দুই দলেরই
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 28, 2026 | 6:39 PM
Share

কলকাতা: এবার কসবায় তৃণমূলের তরফে বুথগুলির সামনে নিজেদের প্রচারের অন্য পন্থা নেওয়া হলো। ধর্মীয় চিহ্ন থাকা গেরুয়া পতাকা বিভিন্ন বুথের আশেপাশে লাগিয়ে নয়া কৌশল নিয়েছে বিজেপি। যার পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান ঢাকা ফোল্ডিং বোর্ড বা ফ্লেক্স লাগিয়ে দেওয়া হচ্ছে বুথের ২০০ বা ৩০০ মিটার দূরে। নিজেদের প্রার্থীর প্রচার করার জন্য এটা অন্যতম কৌশল নেওয়া হয়েছে শাসকদলের তরফে, তেমনই খবর তৃণমূল সূত্রে। 

কসবার বেশ কয়েকটি আবাসনের সামনে এই ধরনের ফ্লেক্স বা হোডিং ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে। শাসক দল সূত্রে খবর, যেহেতু তাতে প্রার্থীর বা দলের কোনও প্রতীকের ছবি নেই, তাই নির্বাচনী বিধি লঙ্ঘিত হচ্ছে বলে কেউ কোনও অভিযোগ করতে পারবে না। এই কৌশলেই নিজেদের প্রচার সহজেই বুথের সামনে করে নিতে সক্ষম হয়েছে তৃণমূল। 

পাল্টা গেরুয়া শিবির প্রতীক-সহ পতাকার পরিবর্তে একাধিক ধর্মীয় চিহ্ন থাকা গেরুয়া পতাকা ব্যবহার করে নিজেদের কৌশল সহজেই বাস্তবায়ন করেছে। সব মিলিয়ে কৌশল এবং পাল্টা কৌশলে এবারের ভোটে বাজিমাত করতে চাই দু’পক্ষই। 

রাত পোহালেই ভোট। কিন্তু তার আগে কমিশনের নজরে প্রথম দফার ১৮২ বুথ। প্রথম দফার ভোটে সামগ্রিকভাবে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছিল। গোটা রাজ্যের সার্বিক ভোটের হারে উচ্ছ্বসিত সব রাজনৈতিক  দলই। এদিকে কমিশনের কপালের চিন্তার ভাঁজ ১৮২টি বুথ নিয়ে। সূত্রের খবর, এই ১৮২টি বুথে ৯৯ শতাংশ ভোট পড়েছে। এই বুথগুলিতে বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, উদয়নের দিনহাটা, চন্দ্রনাথের বোলপুরেও একটি বুথে ৯৯ শতাংশ ভোট পড়েছে। একই ছবি নন্দীগ্রামের একটি বুথেও। নিশীথের মাথাভাঙা, জগন্নাথের সিউরির একটি করে বুথে ৯৯ শতাংশ ভোট পড়েছে। এছড়াও সিতাই, সুতি, কালচিনি, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জের বুথেও ৯৯ শতাংশ ভোট পড়েছে। এই বুথগুলির খাতা যাচাইয়ে আলাদা করে নজর দেওয়া হচ্ছে বলে খবর।

Follow Us