AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EC On Basanti Case: বাসন্তীতে SI-কে ‘বাঁশপেটা’র ঘটনায় এবার IC-কে সাসপেন্ড করল কমিশন

বিজেপি-র সেখানে মিছিল করার কোনও অনুমতিই ছিল না। বিনা অনুমতিতে সেখানে জনসংযোগের নামে মিছিল করছিলেন  বিজেপি প্রার্থী  বিকাশ সর্দার। কীভাবে সেই মিছিল হল, সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, ঘটনার পর প্রথমেই সেখানে কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়নি।

EC On Basanti Case: বাসন্তীতে SI-কে 'বাঁশপেটা'র ঘটনায় এবার IC-কে সাসপেন্ড করল কমিশন
বাঁ দিকে অভিজিৎ পাল, ডান দিকে আক্রান্ত SI সৌরভ গুহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 27, 2026 | 8:28 PM
Share

কলকাতা: ভোটবঙ্গে রক্তাক্ত হতে হয়েছে খোদ পুলিশকেই। পুলিশকে রাস্তায় ফেলে বাঁশপেটা করা হয়। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। ঘটনায় বাসন্তী থানার SI সৌরভ গুহ মারাত্মকভাবে আহত হন। মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। ঘটনায় বাসন্তীর IC-র বিরুদ্ধে পদক্ষেপ করা হল। IC অভিজিৎ পালকে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত করা হবে। বৃহস্পতিবার বাসন্তীতে বিজেপি-র মিছিলে তৃণমূলের ‘হামলা’ ও পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে।

জানা গিয়েছে, বিজেপি-র সেখানে মিছিল করার কোনও অনুমতিই ছিল না। বিনা অনুমতিতে সেখানে জনসংযোগের নামে মিছিল করছিলেন  বিজেপি প্রার্থী  বিকাশ সর্দার। কীভাবে সেই মিছিল হল, সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, ঘটনার পর প্রথমেই সেখানে কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়নি। ঘটনার বেশ অনেকক্ষণ পর কেবল ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডাকা হয়েছিল। তারও কৈফিয়ৎ চাওয়া হয়েছে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বাসন্তীতে  বিজেপি প্রার্থী  বিকাশ সর্দারের প্রচার ঘিরে রণক্ষেত্রের আকার নেয় এলাকা। অভিযোগ, সেই প্রচারেই হামলা চালায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা। বাজারে প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসার-কর্মীরাই। ক্যামেরায় ধরা পড়ে এসআই সৌরভ গুহকে রীতিমতো তাড়া করতে থাকে দুষ্কৃতীরা। তিনি দৌড়ে পালাতে গিয়ে একসময়ে পড়ে যান। তখনও তাঁর ওপর বাঁশ নিয়ে হামলা চলে বলে অভিযোগ। ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হন।

Follow Us