AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assembly Election Result 2022: ‘দলের কঠোর পরিশ্রম ভোটে প্রতিফলিত হয়নি’, কংগ্রেসের ভরাডুবিতে সাফাই প্রিয়ঙ্কার

Priyanka Gandhi: ভরাডুবির পর বৃহস্পতিবার সন্ধ্যায় একের পর এক টুইট উত্তর প্রদেশের কংগ্রেসের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী। পরাজয় স্বীকার করে নিয়ে লিখেছেন, দলের কঠিন পরিশ্রমকে শেষ পর্যন্ত ভোটে রূপান্তরিত করা যায়নি।

Assembly Election Result 2022: 'দলের কঠোর পরিশ্রম ভোটে প্রতিফলিত হয়নি', কংগ্রেসের ভরাডুবিতে সাফাই প্রিয়ঙ্কার
প্রিয়াঙ্কা গান্ধী (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Mar 10, 2022 | 9:52 PM
Share

লখনউ : উত্তর প্রদেশের (Uttar Pradesh Assembly Election Result 2022) জমি হারালেও নির্বাচনে এমন ভয়ঙ্কর ফল যে হতে পারে, তা হয়ত কোনও দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কংগ্রেস (Congress)। উত্তর প্রদেশে কংগ্রেসের সবথেকে খারাপ নির্বাচনী ফলাফলের একটি। শুধুমাত্র যে আসন সংখ্যা সাত থেকে কমে দুই হয়েছে, তাই নয়; সেই সঙ্গে কমেছে ভোট শতাংশও। আড়াই শতাংশে নেমে এসেছে কংগ্রেসের ভোট শতাংশ। কটাক্ষ করছে অন্যান্য বিরোধীরাও। আম আদমি পার্টি বলছে, এবার কংগ্রেসের উচিত রাজনীতি ছেড়ে দেওয়া। উল্লেখ্য, যে তিনটি রাজ্যে কংগ্রেসের সরকার ছিল, তার মধ্যে থেকে পঞ্জাবকে ছিনিয়ে নিয়েছে কেজরীবালের দল।

এই ভরাডুবির পর বৃহস্পতিবার সন্ধ্যায় একের পর এক টুইট উত্তর প্রদেশের কংগ্রেসের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী। পরাজয় স্বীকার করে নিয়ে লিখেছেন, দলের কঠিন পরিশ্রমকে শেষ পর্যন্ত ভোটে রূপান্তরিত করা যায়নি। প্রিয়ঙ্কা লিখেছেন, “নির্বাচন হল গণতন্ত্রের প্রধান অঙ্গ। আমাদের দলীয় নেতা ও কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন, সংগঠন তৈরি করেছেন, আম জনতার ইস্যুর জন্য লড়াই করছেন। কিন্তুন আমরা সেই কঠোর পরিশ্রমকে শেষ পর্যন্ত ভোটে রূপান্তরিত করতে পারিনি।” সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, উত্তর প্রদেশ এবং রাজ্যবাসীর উন্নয়নের জন্য কংগ্রেস ইতিবাচক মনোভাব নিয়ে চলছে এবং বিরোধী হিসেবে লড়াইয়ের জন্য নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।

Pri

এর আগে রাহুল গান্ধীও টুইট করে হার স্বীকার করে নিয়েছেন। তিনি টুইটারে লিখেছিলেন, “মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। মানুষের রায়ে যারা জিতেছেন, তাদের অভিনন্দন জানাচ্ছি। কংগ্রেস কর্মী এবং সমর্থকরা যে কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য তাঁদের ধন্যবাদ জানাই। আমরা এর থেকে শিক্ষা নিয়ে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাব।”

আরও পড়ুন : Assembly Election Result 2022: পঞ্জাবে আপের রকেট উত্থান, গোয়ায় ‘ফ্লপ’ তৃণমূল! বিরোধী জোটের মধ্যমণি এবার কে?

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন