AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চোটের ১৮ দিন পর আজ ফের সেই বিরুলিয়া বাজারে মমতা

গত ১০ মার্চ নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন বিরুলিয়ার মন্দির থেকে বেরোনর সময় গুরুতর চোট পান তিনি।

চোটের ১৮ দিন পর আজ ফের সেই বিরুলিয়া বাজারে মমতা
এই বিরুলিয়া বাজারেই পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়।
| Updated on: Mar 28, 2021 | 11:33 AM
Share

পূর্ব মেদিনীপুর: দোলের দিন আবারও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবারও সেই বিরুলিয়া বাজারে। গত ১০ মার্চ যেখানে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে চোট গত কয়েকদিনে বারবার রাজ্য রাজনীতির শিরোনামে উঠে এসেছে। রবিবার নন্দীগ্রামে দু’টি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে চণ্ডীপুরে রয়েছে জনসভা।

একুশের বিধানসভা ভোটের ভরকেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। একদিকে তৃণমূলের মুখ যখন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সেখানে বাজি শুভেন্দু অধিকারী। হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে ইতিমধ্যেই তপ্ত বাংলার পট। এখানে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনই পায়ে চোট পান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা। সেই চোটের পর আপাতত তাঁর সঙ্গী হুইল চেয়ার। তাতে বসেই জেলায় জেলায় ভোট প্রচার করছেন তিনি।

দোলের দিন নিজের কেন্দ্রে ফের প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, নন্দীগ্রামে যাওয়ার আগে চণ্ডীপুরে বিবেকানন্দ ফুটবল মাঠে সভা করবেন। তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীর সমর্থনে এই প্রচার সভা করবেন দলনেত্রী। সেখান থেকে যেতে পারেন নন্দীগ্রামের রেয়াপাড়ায়। সেখানে স্থানীয় শিবমন্দিরচত্বরে দোলের মেলা বসে। সেই ঘুরে দেখবেন তিনি।

নিঃসন্দেহে ভোটের মুখে এ ধরনের গ্রামীণ মেলা জনসংযোগের একটা বড় জায়গা। আর জনসংযোগে মমতা যে রীতিমতো ‘স্ট্র্যাটেজিস্ট’ তা এক বাক্যে মেনে নেন যে কেউ। এরপর সেখান থেকে যাবেন বিরুলিয়া বাজারে। সাড়ে চারটে নাগাদ সেখানে সভা করার কথা তৃণমূল নেত্রীর।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?