AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদ্যা বালানের সঙ্গে ‘কাহিনি’ করে চাকরি ছাড়তে বাধ্য হন আবির, কিন্তু কেন?

Abir Chatterjee: আবির চট্টোপাধ্যায় জানান, তাঁর যে কাজ ছিল তা শেয়ার মার্কেটের। সেই কারণে তাঁর দুপুর তিনটের মধ্যে কাজ শেষ হয়ে যেত। যদিও তাঁর দাবি তাঁর বস অর্থাৎ তিনি যাঁর অধীনে কাজ করতেন, তিনি বেশ সহযোগিতা করতেন আবিরের সঙ্গে।

বিদ্যা বালানের সঙ্গে 'কাহিনি' করে চাকরি ছাড়তে বাধ্য হন আবির, কিন্তু কেন?
| Updated on: Dec 29, 2024 | 2:15 PM
Share

২০০৪ সাল থেকে কেরিয়ার শুরু অভিনয় জগতের। আবির চট্টোপাধ্যায় তখন কলেজ প্লেসমেন্টে একটি চাকরিও পেয়ে গিয়েছেন। পাশাপাশি অভিনয় জগতেও পা রেখেছিলেন তিনি। তবে এমন কী হল হঠাৎ তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি অভিনয় জগতে চলে এলেন। একবার অপুর সংসার চ্যাট শোয়ে এসে এমনই মন্তব্য করেছিলেন আবির চট্টোপাধ্যায়। জানিয়েছিলেন তিনি ঠিক কীভাবে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তিনি। আবির চট্টোপাধ্যায় জানান, তাঁর যে কাজ ছিল তা শেয়ার মার্কেটের। সেই কারণে তাঁর দুপুর তিনটের মধ্যে কাজ শেষ হয়ে যেত। যদিও তাঁর দাবি তাঁর বস অর্থাৎ তিনি যাঁর অধীনে কাজ করতেন, তিনি বেশ সহযোগিতা করতেন আবিরের সঙ্গে।

তবে একটা সময়ের পর আবির চট্টোপাধ্যায় স্থির করেন যে তিনি দুটো চাকরি একসঙ্গে করে ঠিক কাজ করছেন না। অভিনয় ও চাকরি, দুটোর প্রতি তিনি সুবিচার করছেন না। এবার তাঁর সময় হয়েছে যে কোনও একটা বেছে নিতে। সাল ২০১২, তখন তিনি কাহানি ছবিতে অভিনয় করেছিলেন। তারপরই তা ব্যপক জনপ্রিয় হয়ে যায় গোটা ভারতে। সকলেই এক ডাকে চিনে গিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়কে। তখনই একদিন আবিরকে দেখে তাঁর সংস্থার এক উচ্চপদস্থ কর্মী জানতে চেয়েছিলেন, এই ছেলেটি তো কহানিতে ছিল, এখানে কী করছে?

এরপরই তিনি স্থির করেছিলেন না, আর না। শুধু তাই নয়। ২০১২ সালে মুদ্রাস্ফীতির জন্য চাকরির বাজারে মন্দা নেমে এসেছে। সকলেই কম কম মাইনে পাচ্ছেন তখন, একমাসে আবির দেখেছিলেন মাইনে ঢুকেছে ২০০০- ২,৫০০ টাকা। তখনই তিনি স্থির করেছিলেন, না, এই চাকরি আর তিনি করবেন না। এরপরই তিনি চাকরি ছেড়ে সম্পূর্ণ রূপে অভিনয়তে পা বাড়ালেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সাক্ষাৎকার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?