AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতে এলেন নিথর রাহুল, প্রিয় বাবিনকে দেখতে মানুষের ঢল

একে একে এসে পৌঁছেছেন রাহুলের বন্ধু-বান্ধব, সহকর্মীরা। এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্য়ায়, উষসী চক্রবর্তী, রূপাঞ্জনা মৈত্র, চৈতী ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, রুকমা রায়ের মতো টলিউডের সেলিব্রিটিরা। রাহুলকে যে এভাবে শেষ বিদায় জানাতে হবে, তা যেন বিশ্বাসই করতে পারছেন না, অভিনেতার সহকর্মীরা।

বাড়িতে এলেন নিথর রাহুল, প্রিয় বাবিনকে দেখতে মানুষের ঢল
| Updated on: Mar 30, 2026 | 3:16 PM
Share

গোটা বিজয়গড় শোকস্তব্ধ। চোখের জল বাঁধ ভেঙেছে। এভাবে যে তাঁদের প্রিয় বাবিনকে দেখতে হবে, তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি রাহুলের প্রতিবেশীরা। গতরাত থেকেই থমথমে ছিল পাড়া। আজ যেন সেই নিশব্দতা কাটিয়ে কান্নার রোল। হ্য়াঁ, রাহুলের নিথর দেহ ফিরল রাহুলের বাড়িতে। ফুল দিয়ে সাজানো শববাহী যানে করে নিজের পাড়ায় এলেন চিরদিনের নায়ক।

সকাল থেকেই রাহুলের বাড়িতে অনুরাগীদের ভিড়। একে একে এসে পৌঁছেছেন রাহুলের বন্ধু-বান্ধব, সহকর্মীরা। এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্য়ায়, উষসী চক্রবর্তী, রূপাঞ্জনা মৈত্র, চৈতী ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, রুকমা রায়ের মতো টলিউডের সেলিব্রিটিরা। রাহুলকে যে এভাবে শেষ বিদায় জানাতে হবে, তা যেন বিশ্বাসই করতে পারছেন না, অভিনেতার সহকর্মীরা।

Rahul Banerjee (4)

রবিবার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। কীভাবে কী ঘটল, তা বুঝে উঠতে পারছে না কেউ। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল, কীভাবে সবার চোখের সামনে রাহুল তলিয়ে গেলেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট সামনে না এলেও, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফুসফুস ভরে গিয়েছিল জলে। পুলিশের তরফে এখনও রিপোর্টের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অভিনেতার ফুসফুস নোনাজলে ভরে গিয়েছিল। ঢুকে গিয়েছিল বালি। ফলে দমবন্ধ হয়ে যায়, থেমে যায় হৃদস্পন্দন, মৃত্যু হয় অভিনেতার।

Follow Us