AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হলিউডেও তো এমন হয়!’ ২৬ বছরের ছোট ওয়ামিকার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

একই ছবিতে তাবু এবং ওয়ামিকা-দুই প্রজন্মের দুই অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অক্ষয়। তিনি ওয়ামিকার ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন, নতুন প্রজন্মের এই অভিনেত্রীর কাছ থেকেও তাঁর অনেক কিছু শেখার আছে। অক্ষয়ের মতে, “ওয়ামিকা নিজের চরিত্র নিয়ে খুব সিরিয়াস। শটের আগেও বারবার সিন পড়ে নিজেকে তৈরি করে ও। তাবু অবশ্য ওর চেয়েও বেশি সিরিয়াস।”

‘হলিউডেও তো এমন হয়!’ ২৬ বছরের ছোট ওয়ামিকার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার
Image Credit: wikipedia
| Updated on: Mar 25, 2026 | 5:17 PM
Share

বলিউডে নায়কদের বয়স বাড়লেও নায়িকাদের বয়স যেন এক জায়গায় থমকে গিয়েছে। ৫-এর কোঠায় থাকা অভিনেতাদের বিপরীতে ২০-২২ বছরের নায়িকাদের প্রেম করতে দেখা নতুন কিছু নয়। তবে এই ‘এজ গ্যাপ’ বা বয়সের ব্যবধান নিয়ে নেটপাড়ায় চর্চাও কম হয় না। এবার সেই আগুনেই ঘি ঢাললেন খোদ অক্ষয় কুমার। সৌজন্যে প্রিয়দর্শন পরিচালিত তাঁর আগামী ছবি ‘ভূত বাংলো’। এই ছবিতে ৩২ বছর বয়সী নায়িকা ওয়ামিকা গাব্বির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ৫৮-র অক্ষয়কে। এবার এই অসম বয়সের প্রেম নিয়ে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন অক্ষয় কুমার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়কে যখন এই বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে বলেন, “তাতে হয়েছেটা কী? আমরা কি আগে এমনটা কখনও দেখিনি? হলিউডেও তো আকছার এমনটা ঘটে। কখনও কখনও এটা চিত্রনাট্যের প্রয়োজন হয়। আবার বাস্তবেও তো অনেকে নিজের থেকে অনেক বড় বা ছোট মানুষকে বিয়ে করেন।” অর্থাৎ অক্ষয় স্পষ্ট করে দিয়েছেন, পর্দায় ওয়ামিকার সঙ্গে তাঁর রসায়ন নিয়ে যাঁরা নাক সিঁটকাচ্ছেন, তাঁরা আসলে অহেতুক বিতর্ক খুঁজছেন।

সেই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ছবির পরিচালক প্রিয়দর্শনও। তাঁর মতে, একজন অভিনেতার আসল বয়স আর পর্দার বয়সের মধ্যে আকাশ-পাতাল তফাত থাকে। তিনি দক্ষিণী সুপারস্টার এমজিআর এবং এনটিআর-এর উদাহরণ টেনে বলেন, দর্শকরা অভিনেতাদের তাঁদের চরিত্রের নিরিখে গ্রহণ করেন,বার্থ সার্টিফিকেটের বয়সের নিরিখে নয়। প্রিয়দর্শনের দাবি, অক্ষয় আর তাবুর মতো অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে যখন ওয়ামিকা স্ক্রিন শেয়ার করেন, তখন তাঁদের রসায়নে কোনও খামতি খুঁজে পাওয়া যায় না।

একই ছবিতে তাবু এবং ওয়ামিকা-দুই প্রজন্মের দুই অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অক্ষয়। তিনি ওয়ামিকার ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন, নতুন প্রজন্মের এই অভিনেত্রীর কাছ থেকেও তাঁর অনেক কিছু শেখার আছে। অক্ষয়ের মতে, “ওয়ামিকা নিজের চরিত্র নিয়ে খুব সিরিয়াস। শটের আগেও বারবার সিন পড়ে নিজেকে তৈরি করে ও। তাবু অবশ্য ওর চেয়েও বেশি সিরিয়াস।” তবে বিদ্যা বালনের সঙ্গে তুলনা টেনে অক্ষয় জানান, বিদ্যা অনেক বেশি ছটফটে এবং ‘ফ্রি ফ্লোয়িং’ অভিনেতা। তিনি কখন যে শট দিয়ে দেন, তা টেরও পাওয়া যায় না।

প্রিয়দর্শন বলেছেন যে, তাবু দীর্ঘদিনের চেনা হওয়ায় তাঁকে বেশি কিছু বুঝিয়ে বলতে হয় না। কিন্তু ওয়ামিকা যেহেতু নতুন, তাই তাঁর মনে অনেক প্রশ্ন থাকে। সব মিলিয়ে ‘ভূত বাংলা’ যে শুধু ভূতের গল্প নয়, বরং অক্ষয়-ওয়ামিকার এই অসম বয়সের রসায়ন দেখার জন্যও দর্শকদের ভিড় জমবে, তা বলাই বাহুল্য।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?