AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেম করে বিয়ে নাকি দেখে শুনে? রাশিতেই মিলবে হদিশ

সিংহ রাশির জাতকরা সব জায়গাতেই নিজের আধিপত্য বজায় রাখতে চান। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও এরা ভীষণ খুঁতখুঁতে। এদের বিয়েতে সাধারণত আভিজাত্যের ছোঁয়া থাকে। তবে কন্যা রাশির গল্পটা একটু আলাদা। সবকিছু ‘পারফেক্ট’ হতে হবে—এই মানসিকতার কারণে এদের প্রেমের সম্পর্ক অনেক সময় বেশিদিন টেকে না।

প্রেম করে বিয়ে নাকি দেখে শুনে? রাশিতেই মিলবে হদিশ
| Updated on: Mar 25, 2026 | 5:27 PM
Share

বিয়ে মানে একরাশ স্বপ্ন নিয়ে নতুন জীবনের শুরু। কেউ নিজের প্রেমকে পূর্ণতা দিতে চান, আবার কেউ বাবা-মায়ের পছন্দ করা মানুষের মধ্যেই খুঁজে নিতে চান নিজের রাজপুত্র বা রাজকন্যাকে। কিন্তু ভাগ্য কি সবসময় ইচ্ছেমতো চলে? জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার জন্মরাশিই অনেকটা ঠিক করে দেয় যে আপনি প্রিয়তমার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করবেন নাকি পরিবারের উপস্থিতিতে সানাই বাজিয়ে ধুমধাম করে পিঁড়িতে বসবেন। চলুন দেখে নেওয়া যাক আপনার রাশির ভাগ্যে ঠিক কী লেখা রয়েছে।

মেষ রাশির জাতকরা বরাবরই একটু আমুদে স্বভাবের হন। এদের জীবনে বন্ধু অনেক, কিন্তু শেষ পর্যন্ত এদের কপালে সাধারণত দেখেশুনেই রাজকীয় বিয়ের যোগ থাকে। অন্যদিকে, বৃষ রাশির জাতকরা ঐতিহ্যে বিশ্বাসী। এরা যেমন জাঁকজমক পছন্দ করেন, তেমনই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও পরিবারের মতামতকে গুরুত্ব দেন। এদের ক্ষেত্রে লাভ এবং অ্যারেঞ্জ—দুটিই হওয়ার সম্ভাবনা প্রবল।

যাঁরা মিথুন রাশির জাতক, তাঁরা সাধারণত কথা বলতে বা মিশতে খুব ভালোবাসেন। এদের মন বোঝা দায়! জ্যোতিষীদের মতে, মিথুনদের জন্য প্রেম করে বিয়েই সবথেকে ভালো। বিয়ের আগেই সঙ্গীর সঙ্গে মানসিক মিল আছে কি না, তা বুঝে নিয়েই পছন্দ করেন এই রাশির জাতক জাতিকারা। আবার কর্কট রাশির জাতকরা ভীষণ আবেগপ্রবণ। এরা একবার কাউকে ভালোবেসে ফেললে সাতজন্মের বন্ধন চান। সাধারণত প্রেম করে বিয়ে করলেও এরা পরিবারের আশীর্বাদ নিয়েই সংসার শুরু করতে পছন্দ করেন।

সিংহ রাশির জাতকরা সব জায়গাতেই নিজের আধিপত্য বজায় রাখতে চান। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও এরা ভীষণ খুঁতখুঁতে। এদের বিয়েতে সাধারণত আভিজাত্যের ছোঁয়া থাকে। তবে কন্যা রাশির গল্পটা একটু আলাদা। সবকিছু ‘পারফেক্ট’ হতে হবে—এই মানসিকতার কারণে এদের প্রেমের সম্পর্ক অনেক সময় বেশিদিন টেকে না। শেষমেশ ম্যাট্রিমনি সাইট বা আত্মীয়স্বজনের হাত ধরেই এদের বিয়ের পিঁড়িতে বসতে দেখা যায়। তুলা রাশির জাতকদের জীবনে অনেক চড়াই-উতরাই থাকে ঠিকই, কিন্তু এদের বিবাহিত জীবন বেশ সুখের হয়। আবার বৃশ্চিক রাশির জাতকরা হুটহাট প্রেমে পড়ার জন্য পরিচিত। তবে প্রেম দীর্ঘস্থায়ী পরিণতির দিকে এগিয়ে যায়।

ধনু, মকর, কুম্ভ এবং মীন—এই চার রাশির জাতকরা মনের কোণে প্রেমের স্বপ্ন পুষে রাখলেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, শেষ মুহূর্তে তাঁরা পরিবারের পছন্দের মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। তবে এর ব্যতিক্রম যে নেই, তা বলা ভুল। অনেকেই লড়াই করে নিজের পছন্দের মানুষের সঙ্গে ঘর বাঁধেন।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?