Indian Rail ways: ট্রেন দেখলেই পাথর ছোড়ার অভ্যাস? এবার পড়তে হবে কড়া শাস্তির মুখে, জানাল রেল
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শ্রী শিবরাম মাঝি বলেন, "কেউ যেন ভুলে না যান, তারা প্রতিনিয়ত সিসিটিভি (CCTV) নজরদারির আওতায় রয়েছেন। রেললাইনের কাছে নেওয়া প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে । এই রেকর্ডিংগুলি অপরাধীদের শনাক্ত করতে ও বিচার করতে ব্যবহৃত হচ্ছে।"

নয়া দিল্লি: বন্দে-ভারত চালু হওয়ার পরপরই বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন স্টেশন থেকে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ করল রেল। আর কোনওভাবেই ছেড়ে কথা বলা হবে না অভিযুক্তদের। দেওয়া হবে কঠোর শাস্তি।
অনেক সময়ই দেখা যায় ট্রেনে পাথর ছোড়ার জন্য় আঘাত লাগে সাধারণ যাত্রীদের। বিশেষ করে জানালার পাশে বসে থাকা শিশুরা চোট পায়। শুধু শিশু নয়,পাশাপাশি জানালার পাশে যাঁরা বসে থাকেন তাঁরাও চোট পান এই পাথর ছোড়ার জন্য। সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়।
এই নিয়ে একটি হিসাব দেওয়া হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, ২৪ জানুয়ারি ২০২৬ হাওড়া ডিভিশনে ৬টি পাথর ছোড়ার ঘটনার খবর পাওয়া গেছে। ৬টি মামলা নথিভুক্ত হয়েছে। পাঁচজন গ্রেফতার হয়েছেন।
- শিয়ালদহ ডিভিশনে চারটি ঘটনা এবং চারটি মামলা নথিভুক্ত হয়েছে। যার মধ্যে চারজন গ্রেফতার হয়েছেন।
- আসানসোলে ছটি ঘটনা ঘটেছে। যার মধ্যে ছ’টি মামলা নথিভুক্ত হয়েছে। গ্রেফতার হয়েছেন দুজন।
- অপরদিকে মালদহে পাঁচটি ঘটনার মধ্যে তিনজন গ্রেফতার হয়েছেন।
রেলওয়ে আইন অনুযায়ী, এটি একটি গুরুতর অপরাধ। ১৫২ ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি আঘাত বা ক্ষতি করার উদ্দেশ্যে ট্রেনে পাথর বা অন্য কোনও বস্তু নিক্ষেপ করে, তবে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। ১৫৪ নম্বর ধারা অনুযায়ী, অনিচ্ছাকৃত খুনের ছক ছাড়া বেপরোয়া বা অবহেলা করে করা হয় তবে অপরাধী এক বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা বা উভয়ই হতে পারে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শ্রী শিবরাম মাঝি বলেন, “কেউ যেন ভুলে না যান, তারা প্রতিনিয়ত সিসিটিভি (CCTV) নজরদারির আওতায় রয়েছেন। রেললাইনের কাছে নেওয়া প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে । এই রেকর্ডিংগুলি অপরাধীদের শনাক্ত করতে ও বিচার করতে ব্যবহৃত হচ্ছে।”
