মানিপ্ল্যান্ট কি মাটিতে লুটোপুটি খাচ্ছে? অজান্তেই ‘লক্ষ্মী’ বিদায় করছেন না তো!
শাস্ত্র বলছে, মানিপ্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং চমকপ্রদ তথ্য হল এই গাছের লতা যদি বাড়তে বাড়তে মেঝে বা মাটি স্পর্শ করে, তবে সেটিকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বাস্তুবিদদের মতে, এই গাছের লতা হল উর্ধ্বমুখী উন্নতির প্রতীক।

ঘরের সৌন্দর্য বাড়াতে মানিপ্ল্যান্টের জুড়ি মেলা ভার। তবে অন্দরসজ্জার এই শৌখিন গাছটিই কিন্তু আপনার ভাগ্যবদলের চাবিকাঠি হয়ে উঠতে পারে। তবে বাস্তুশাস্ত্রে মানিপ্ল্যান্টকে কেবল একটি গাছ হিসেবে নয়, বরং ‘পজ়িটিভ এনার্জি’ এবং অর্থাগমের মাধ্যম হিসেবে দেখা হয়। কিন্তু আপনি কি জানেন, আপনার ঘরের অতি আদরের এই গাছটিই অজান্তেই আপনার পকেটে টান ফেলতে পারে? সবটাই নির্ভর করছে এর বেড়ে ওঠার ওপর। আপনি হয়তো ভাবছেন গাছটি বেশ সুন্দর বাড়ছে, কিন্তু তার লতাগুলো যদি ভুল দিকে যায়, তবে তা সমৃদ্ধির বদলে আপনার জীবনে আর্থিক অনটনও ডেকে আনতে পারে।
শাস্ত্র বলছে, মানিপ্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং চমকপ্রদ তথ্য হল এই গাছের লতা যদি বাড়তে বাড়তে মেঝে বা মাটি স্পর্শ করে, তবে সেটিকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বাস্তুবিদদের মতে, এই গাছের লতা হল উর্ধ্বমুখী উন্নতির প্রতীক। এটি যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখন তা ‘এনার্জি ড্রেন’ বা ইতিবাচক শক্তির অপচয় নির্দেশ করে। সহজ কথায়, লতা নীচের দিকে নামা মানে আপনার সঞ্চিত অর্থ ও শ্রীবৃদ্ধি ধীরে ধীরে কমে যাওয়া। তাই সমৃদ্ধি ধরে রাখতে সব সময় লতাগুলোকে ওপরের দিকে কোনও লাঠি বা সুতোর সাহায্যে তুলে দেওয়া জরুরি।
বাস্তুশাস্ত্রে ‘দিক’ অত্যন্ত সংবেদনশীল বিষয়। মানিপ্ল্যান্টের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই:
দক্ষিণ-পূর্ব কোণ (অগ্নিকোণ): মানিপ্ল্যান্ট রাখার জন্য এটিই শ্রেষ্ঠ জায়গা। এই দিকের অধিপতি গণেশ বিঘ্ননাশ করেন এবং শুক্র সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করেন।
উত্তর দিক: আপনি কি কেরিয়ার বা ব্যবসায় নতুন সুযোগ খুঁজছেন, তবে উত্তর দিকে নীল রঙের কাঁচের পাত্রে মানিপ্ল্যান্ট রাখতে পারেন। এটি কুবেরের দিক, যা নতুন আয়ের পথ খুলে দেয়।
গাছটি যত সতেজ থাকবে, আপনার চারপাশের পরিবেশ ততটাই পজ়িটিভ হবে। তাই খেয়াল রাখুন এই বিষয়গুলোতে:
হলুদ পাতা ছেঁটে ফেলুন: শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া পাতা নেতিবাচকতা তৈরি করে। সপ্তাহে অন্তত একবার গাছটি পরীক্ষা করুন এবং মৃত অংশগুলো বাদ দিন। মনে রাখবেন, শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ নেতিবাচক শক্তির উৎস।
রোদ থেকে বাঁচান: মানিপ্ল্যান্ট অতিরিক্ত কড়া রোদ একদম পছন্দ করে না। সরাসরি সূর্যের আলোয় পাতা পুড়ে যেতে পারে, যা অশুভ লক্ষণ। উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো পাওয়া যায় এমন জায়গায় এটি সবথেকে সতেজ থাকে।
বাস্তু মতে, নিজের বাড়িতে বেড়ে ওঠা পুরনো বা দীর্ঘদিনের সতেজ মানিপ্ল্যান্টের ডাল কেটে কাউকে উপহার দেবেন না। এতে নিজের বাড়ির সৌভাগ্য বা শুভ শক্তি অন্যের হাতে তুলে দেওয়া হয় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। তবে কাউকে উপহার দিতে চাইলে দোকান থেকে নতুন গাছ কিনে দেওয়ায় কোনও বাধা নেই।
