AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গানের অশ্লীল কথা নিয়ে তুমুল বিতর্ক, হাতজোড় করে ক্ষমা চাইলেন পরিচালক!

অন্যদিকে, গানের হিন্দি গীতিকার রকিব আলম নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তিনি নিজে থেকে একটি শব্দও যোগ করেননি। পরিচালক কন্নড় ভাষায় যা লিখেছিলেন, তিনি স্রেফ সেটার আক্ষরিক অনুবাদ করেছেন মাত্র। অর্থাৎ, একে অপরকে দুষছেন গীতিকার পরিচালক।

গানের অশ্লীল কথা নিয়ে তুমুল বিতর্ক, হাতজোড় করে ক্ষমা চাইলেন পরিচালক!
Image Credit: wikipedia
| Updated on: Mar 25, 2026 | 5:19 PM
Share

বিপাকে নোরা ফাতেহি! তাঁর আইটেম ডান্স ‘সরকে সরকে’ (Sarke Sarke) নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’ (KD: The Devil)-এর হিন্দি সংস্করণের এই গানটির শব্দচয়ন এবং দৃশ্য এতটাই ‘অশালীন’ যে বিষয়টি এবার আদালত থেকে জাতীয় মহিলা কমিশন পর্যন্ত পৌঁছে গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে এবার মুখ খুললেন ছবির পরিচালক প্রেম। সাফাই দিয়ে তিনি জানিয়েছেন, বিতর্ক তৈরি করা তাঁর উদ্দেশ্য ছিল না, উল্টে ভাষা না বোঝার কারণেই এই বিপত্তি ঘটেছে।

পরিচালক স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কন্নড় ভাষায় গানটি লিখেছিলেন। তাঁর দাবি, কর্ণাটক বা কেরালায় গানটি নিয়ে কোনও সমস্যা হয়নি। কিন্তু হিন্দিতে অনুবাদ করার সময় লিরিক্সের অর্থ যে এমন ‘নোংরা’ দিকে মোড় নেবে, তা তিনি আন্দাজ করতে পারেননি। তিনি বলেন, “আমি গ্রামের ছেলে, হিন্দিতে অতটা দক্ষ নই। অনুবাদক যে শব্দগুলো ব্যবহার করেছেন, তার মানে আমি বুঝতে পারিনি।” যদিও জনরোষের মুখে পড়ে তিনি হাতজোড় করে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁর মতে, পৃথিবীতে যুদ্ধ বা গ্যাসের দামের মতো বড় বড় সমস্যা থাকতে একটা গান নিয়ে কেন এত হইচই হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।

অন্যদিকে, গানের হিন্দি গীতিকার রকিব আলম নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তিনি নিজে থেকে একটি শব্দও যোগ করেননি। পরিচালক কন্নড় ভাষায় যা লিখেছিলেন, তিনি স্রেফ সেটার আক্ষরিক অনুবাদ করেছেন মাত্র। অর্থাৎ, একে অপরকে দুষছেন গীতিকার পরিচালক।

বিতর্ক শুধু গানের কথাতেই সীমাবদ্ধ নেই। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা এই গানের তীব্র সমালোচনা করেছেন। ইতিমধ্য়েই দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে জাতীয় মহিলা কমিশন (NCW)। কমিশন জানিয়েছে, গানটির কথা এবং দৃশ্য জনসমক্ষে নারীদের মর্যাদাহানি করছে এবং এটি পকসো (POCSO) আইনেরও পরিপন্থী হতে পারে। এই কারণেই নোরা ফাতেহি, সঞ্জয় দত্ত এবং পরিচালক-প্রযোজককে আগামী ২৪শে মার্চ সশরীরে হাজির হওয়ার সমন পাঠানো হয়েছে।

তীব্র প্রতিবাদের মুখে পড়ে ইউটিউব থেকে গানটির হিন্দি সংস্করণ সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, কন্নড় সংস্করণের লিরিক্স নিয়েও এবার আপত্তি তুলেছে কর্ণাটক রাজ্য মহিলা কমিশন। কবে হবে এই কেসের সমাধান? উত্তর সময় বলবে।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?