Physical Assault: ভোটবঙ্গেও নারী নির্যাতনের অভিযোগ, চড়ছে পারদ
Physical Assault: বাড়ি ফেরার সময় অভিযুক্ত জোর করে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান বলে নির্যাতিতার দাবি। এরপরতাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগে আরও বলা হয়েছে, পরদিন অর্থাৎ ২৩ মার্চ, অভিযুক্তের পরিবারের অন্যান্য সদস্যরা ওই মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনার ভিত্তিতে ২৪ মার্চ মূল অভিযুক্ত-সহ তিন জনের নামে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

উত্তর ২৪ পরগনা: ভোটবঙ্গে চর্তুদিকে কড়া নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। তার মধ্যেই নারী নির্যাতনের অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ মার্চ দুপুর ২টো নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। গ্রামের রাস্তা সেসময়ে ফাঁকা ছিল।
বাড়ি ফেরার সময় অভিযুক্ত জোর করে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান বলে নির্যাতিতার দাবি। এরপরতাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগে আরও বলা হয়েছে, পরদিন অর্থাৎ ২৩ মার্চ, অভিযুক্তের পরিবারের অন্যান্য সদস্যরা ওই মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনার ভিত্তিতে ২৪ মার্চ মূল অভিযুক্ত-সহ তিন জনের নামে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বাংলায় নারী নিরাপত্তা নিয়েই শাসকশিবিরকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। সেখানে ভোটের মুখে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করছে পুলিশ।
