AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossips: নিতুর সঙ্গে কিয়ারার মাখামাখি, নেটিজ়েনরা বলছেন, তিনিই ‘বউমা’ হলে ভাল হত

Neetu Singh-Kiara Advani: কিয়ারার সঙ্গে মেলামেশা শুরু করেছেন নিতু, তা দেখে নেটিজ়েনদের একটা বড় অংশ বলছেন, আলিয়া নন, কিয়ারাই হতে পারতেন নিতুর বউমা।

Bollywood Gossips: নিতুর সঙ্গে কিয়ারার মাখামাখি, নেটিজ়েনরা বলছেন, তিনিই 'বউমা' হলে ভাল হত
নিতু, কিয়ারা ও আলিয়া।
| Edited By: | Updated on: Apr 29, 2022 | 3:59 PM
Share

তাঁর বউমার নাম আলিয়া ভাট। ছেলের নাম রণবীর কাপুর। সম্প্রতি শাশুড়ি হয়েছেন নিতু কাপুর। বিয়ে দিয়েছেন ছেলের। ১৪ এপ্রিল চৈত্রমাসের শেষ দিন বিয়ে করেন আলিয়া ও রণবীর। গোটা দেশের নজর ছিল সেই বিয়ের দিকে। বউমা আলিয়াকে সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন নিতু। ঝাড়া হাত-পা হয়েছেন তিনি। শুটিংয়ে মন দিয়েছেন পুরোপুরিভাবে। ছবির শুটিং করেছেন আগেই। ‘যুগ যুগ জিও’ ছবিতে অভিনয় করেছেন স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর। ইদানিং একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনেও তিনি। সেই শোয়ে নিজের ছবি ‘ভুল ভুলাইয়া ২’-এর প্রচারে এসেছিলেন কিয়ারা আডবানী। কিয়ারার সঙ্গে মেলামেশা শুরু করেছেন নিতু, তা দেখে নেটিজ়েনদের একটা বড় অংশ বলছেন, আলিয়া নন, কিয়ারাই হতে পারতেন নিতুর বউমা। কিয়ারার সঙ্গেই রণবীরের বিয়ে দিতে পারতেন নিতু।

নেটিজ়েনদের মন্তব্য, “আলিয়া নন, রণবীরকে কিয়ারার সঙ্গে বেশি ভাল দেখতে লাগে।” অন্য এক নেটিজ়েন লিখেছেন, “কিয়ারাই হতে পারতেন নিতুর পুত্রবধূ।” সরাসরি আলিয়ার সঙ্গে তুলনা করে আরও একজন নেটিজ়েন লিখেছেন, “আলিয়ার চেয়ে ১০০ গুণ ভাল নিতুজি।”

কিছুজন এও লিখেছেন, “বরুণ ধাওয়ানের সঙ্গে কিয়ারাকে বেশি ভাল লেগেছে ‘যুগ যুগ জিও’তে”। এই প্রথম কিয়ারার সঙ্গে জুটি বেঁধেছেন বরুণ। অতীতে আলিয়া ভাটের সঙ্গে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘কলঙ্ক’ এমনকী তাঁদের প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ অভিনয় করেছেন আলিয়া-বরুণ।

আলিয়ার কারণেই ইন্ডাস্ট্রিতে অভিষেক হওয়ার আগে নিজের নাম পাল্টেছিলেন কিয়ারা। তাঁর নাম ছিল আলিয়া আডবানী। ইন্ডাস্ট্রিতে অন্য এক আলিয়ার রাজত্ব দেখেই নাম পাল্টেছিলেন কিয়ারা।

আরও পড়ুন: Shahrukh Khan-Aryan Khan: জীবনের প্রথম পরিচালনা! নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী নন আরিয়ান, সকলকে বসিয়ে রেখেছেন শাহরুখ-পুত্র

আরও পড়ুন: Naga Chaitanya: সামান্থার সঙ্গে ছাড়াছাড়ির পর ভূতের থেকে মেসেজ পাচ্ছেন নাগা চৈতন্য, রাতে ঘুমতে পারেন না কিছুতেই!

আরও পড়ুন: Bollywood Secrets: গর্ভে সন্তান ধারণ করে তবেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনওদিনও প্রেগন্যান্ট হতে পারব না: পায়েল রোহাতগি

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত