AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, ওদিকে মাঝগঙ্গায় ভয়ানক অবস্থা দিতিপ্রিয়ার

Ditipriya Roy: প্রথম বৃষ্টির আনন্দ মোটেও সুখকর নয় তাঁর কাছে। টিভিনাইন বাংলাকে বললেন,"ওরে বাবা, আমি তো এখন দুর্ভাগ্যবশত ফ্লোটেলে, সামনে ভয়ানক ছবি দেখছি। পুরো ডেকটা নড়ছে। গঙ্গেবক্ষে বসে এই সময় এক অদ্ভূত অনুভূতি। পরিবারকে নিয়ে এসেছি। ভয় লাগছে। অদ্ভুত লাগছে চারিপাশ। আমি আসলে ভীষণ ভীষণ ভিতু।"

কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, ওদিকে মাঝগঙ্গায় ভয়ানক অবস্থা দিতিপ্রিয়ার
মাঝগঙ্গায় ভয়ানক অভিজ্ঞতা দিতিপ্রিয়ার
| Edited By: | Updated on: May 06, 2024 | 9:44 PM
Share

‘আয় বৃষ্টি ঝেঁপে/ ধান দেব মেপে’— তাপপ্রবাহে জেরবার শহরবাসীর আজ রাতে ঘুমোবেন শান্তিতে। লোডশেডিংয়ের লাগাতার উৎপাত আর মশার কামড়কে বুড়ো আঙুল দেখিয়েই ছোট্ট সোনার মা’কে জড়িয়ে করবে আরাম। সপ্তাহের প্রথম দিনেই দহন জ্বালায় ভালবাসার প্রথম প্রলেপ। আলিপুর আবহাওয়ার দফতরের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে সে এল। শহর থেকে জেলা ফেলল স্বস্তির নিঃশ্বাস। শহরবাসী যখন আজ ভিজছে আনন্দে তখন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় কিন্তু মাঝগঙ্গায় পড়েছেন বেশ অসুবিধেয়।

প্রথম বৃষ্টির আনন্দ মোটেও সুখকর নয় তাঁর কাছে। টিভিনাইন বাংলাকে বললেন,”ওরে বাবা, আমি তো এখন দুর্ভাগ্যবশত ফ্লোটেলে, সামনে ভয়ানক ছবি দেখছি। পুরো ডেকটা নড়ছে। গঙ্গেবক্ষে বসে এই সময় এক অদ্ভূত অনুভূতি। পরিবারকে নিয়ে এসেছি। ভয় লাগছে। অদ্ভুত লাগছে চারিপাশ। আমি আসলে ভীষণ ভীষণ ভিতু।”

নিজে ভয় পেলেও কলকাতা যে স্বস্তিতে, এটা ভেবেই আনন্দে দিতিপ্রিয়া। মানুষের কষ্টটা তো অন্তত কমবে। সানস্ট্রোক, শরীর খারাপ থেকে মিলবে রেহাই। যোগ করলেন, “শুটিং করতে যা কষ্ট হচ্ছিল না….”। প্রেম আর বৃষ্টির এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। তিনি যে প্রেম করছেন, এ খবর তো আর অজানা নয়। বৃষ্টির দিনে মনে কি পড়ছে তাঁর সেই রহস্যময় প্রেমিককে। হাসতে হাসতে বলছিলেন, “আমার তো রোম্য়ান্সের মানুষ বাইরে। তাই পরিবারের সঙ্গেই উপভোগ করছি। অ্যাডভেঞ্চারস ব্যাপার। বৃষ্টি, বাজ, ঝড়, এই অবস্থায় নাকি আমি গঙ্গার সামনে! ভাবুন একবার…।”

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন