AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মায়ের বারণ! মদ ছুঁইয়েও দেখিনি’, কার্তিকের মন্তব্য শুনে শুরু সমালোচনা

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা কার্তিক আরিয়ান। সদ্য মুক্তি পেয়েছে 'ভুল ভুলাইয়া থ্রি'। মুক্তির কয়েক দিন কাটতে না কাটতেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কার্তিকের ছবি।

'মায়ের বারণ! মদ ছুঁইয়েও দেখিনি', কার্তিকের মন্তব্য শুনে শুরু সমালোচনা
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 10:06 PM
Share

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা কার্তিক আরিয়ান। সদ্য মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। মুক্তির কয়েক দিন কাটতে না কাটতেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কার্তিকের ছবি। ছবির প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তাঁকে। সেখানেই নিজের সম্পর্কে এক বড় তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেতা।

কী বলেছেন কার্তিক? কার্তিকের কথায়, ‘আমি মদ ছুঁয়েও দেখি নি কখনও। কারণ, মায়ের নিষেধ রয়েছে। আর এটা নিয়ে আমার কোনও আগ্রহও নেই। কখনও খাওয়ার ইচ্ছেও হয়নি।’ তবে মদ্যপান না করলেও নিজের অন্য একটি নেশার কথা প্রকাশ্যে আনলেন নায়ক। তাতেও কিন্তু মায়ের নিষেধাজ্ঞা রয়েছে। নায়কের কথা শুনে অনেকে লিখেছেন, “মাম্মাজ বয় কার্তিক। বিয়ের পর তাহলে খুবই সমস্যা হবে।”

যদিও এ প্রসঙ্গে অভিনেতা কিছু বলেননি। কার্তিক বলেন, “তবে আমার একটা নেশা আছে। সেটা হল গাড়ি আর বাইকের। তবে তাতেও মায়ের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। দামি গাড়ির প্রতি আমার বিশেষ ঝোঁক রয়েছে।’ কার্তিক বলেন, রয়্যাল এনফিল্ড থেকে স্পোর্টস বাইক ডুকাটি স্ক্রাম্বলারও রয়েছে তাঁর। তাঁর কথায়, ‘আমার দামি দামি বাইক আছে, তবে মায়ের বারণ বলে চালাই না। ওগুলো পড়েই রয়েছে।” উল্লেখ্য,এই মুহূর্তে সাফল্যের মধ্যগগনে অভিনেতা। তাঁকে আরও নতুন নতুন চরিত্রে দেখার জন্য অপেক্ষায় দর্শক।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?