AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডে পা! সইফ আলি খানের সঙ্গে কোন ছবিতে থাকছেন মিমি চক্রবর্তী?

রাহুল ঢোলাকিয়া রচিত ও পরিচালিত 'হাম হিন্দুস্তানি'-র ঝলক সামনে এলো। একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত গল্প, যা ভারতের প্রথম নির্বাচনের কাহিনি তুলে ধরবে। নেটফ্লিক্স ছবিটির প্রথম ঝলক প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্মাণকথা। ভারতের একেবারে প্রথম নির্বাচনের অজানা গল্প।”

বলিউডে পা! সইফ আলি খানের সঙ্গে কোন ছবিতে থাকছেন মিমি চক্রবর্তী?
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 2:05 PM
Share

রাহুল ঢোলাকিয়া রচিত ও পরিচালিত ‘হাম হিন্দুস্তানি’-র ঝলক সামনে এলো। একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত গল্প, যা ভারতের প্রথম নির্বাচনের কাহিনি তুলে ধরবে। নেটফ্লিক্স ছবিটির প্রথম ঝলক প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্মাণকথা। ভারতের একেবারে প্রথম নির্বাচনের অজানা গল্প।”

যে ঝলক সামনে এসেছে, সেখানে সইফের লুক যেমন প্রশংসিত হয়েছে, তেমনই মিমি চক্রবর্তীর লুকের দিকে নজর গিয়েছে অনুরাগীদের। শাড়িতে তাঁকে দারুণ দেখতে লাগছে। এই পিরিয়ড পিসে মিমির লুক দেখে কিছু অনুরাগী বলেছেন, নায়িকার ‘গানের ওপারে’ ধারাবাহিকের লুকটি মনে পড়ে যাচ্ছে। এর আগে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি ছবিতে কাজ করেছেন মিমি। এবার সইফ আলি খানের সঙ্গে তিনি কোন চরিত্রে কাজ করবেন, তা জানার আগ্রহ অনুরাগীদের। টলিউডের গণ্ডি টপকে মিমি এবার নিয়মিত বলিউডে কাজ করবেন কিনা, সেটাও দেখার অপেক্ষা।

‘হাম হিন্দুস্তানি’-র টিম জানিয়েছে, “হাম হিন্দুস্তানি’-র কেন্দ্রে রয়েছে স্বাধীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি—ভোটাধিকার। মানুষদের চোখ দিয়ে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের গল্প বলা আমাদের কাছে যেমন এক দায়িত্ব, তেমনই এক গর্বের বিষয়। এটি বিশ্বাস, সাহস এবং সম্মিলিত প্রচেষ্টার গল্প, যা আজকের ভারতকে গড়ে তুলেছে। রাহুল ঢোলাকিয়ার দৃষ্টিভঙ্গি নেটফ্লিক্স-এ নিয়ে আসতে পেরে এবং ভারতীয় ইতিহাসের এই যুগান্তকারী অধ্যায়টি বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।” এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান, প্রতীক গান্ধী, দীপক ডোব্রিয়াল, সারিকা এবং শ্রদ্ধা ডাঙ্গার।