AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মোদীজি খুব বকেছেন’, হাসপাতাল থেকে বের হয়েই বললেন মিঠুন

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর পাওয়ার পরেই তাঁর কাছে ফোন এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর।

'মোদীজি খুব বকেছেন', হাসপাতাল থেকে বের হয়েই বললেন মিঠুন
হাসপাতাল থেকে বের হয়েই বললেন মিঠুন
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 9:53 PM
Share

মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর পাওয়ার পরেই তাঁর কাছে ফোন এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর। এ দিন অর্থাৎ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতেই মিঠুন জানালেন, প্রধানমন্ত্রীর থেকে বকাঝকা শুনতে হয়েছে তাঁকে। কেন? তাঁর কথায়, “শরীরের খেয়াল রাখছিলাম না বলে বকা খেতে হয়েছে ওঁর থেকে”। সামনে যে বড় দায়িত্ব রয়েছে তাঁর!

এ দিন হাসপাতাল থেকে বের হতেই মিঠুন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বেশ কিছুক্ষণ। তিনি বলেন, ” আমার সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই। ওভারইটিং করি। আমি রাক্ষস, তাই বকা খেলাম। আমার ৪২টি কেন্দ্র কে দেখবে? বিজেপি করব।” কী হয়েছিল মিঠুন চক্রবর্তীর? হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, Ischemic Cerebrovascular Accident (Stroke)-এ আক্রান্ত হয়েছিলেন অভিনেতা-রাজনীতিবিদ।

ভর্তি ছিলেন ইএম বাইপাস সংলগ্ন এক হাসপাতালেও। তবে আগের থেকে অনেকটা ভাল আছেন তিনি।সুস্থ আছেন। শীঘ্রই শুটিংয়ে ফিরবেন বলেও জানিয়েছেন। তবে শুধু মোদীই নয়, মিঠুনকে দেখতে হাজির হয়েছিল তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী থেকে শুরু করে সোহম চক্রবর্তী, ঘাটালের সাংসদ দেবও।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?