AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Arunoday Banerjee: জলে নামার প্রশ্নই ছিল না, কেন তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল-শ্বেতা?

Rahul Arunoday Banerjee Death Update: মাত্র তিন বছর বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। থিয়েটার দিয়ে শুরু। 'চিরদিনই তুমি যে আমার' সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। সিনেমার পাশাপাশি বহু দিন ধরেই সিরিয়ালেও অভিনয় করছিলেন রাহুল।

Rahul Arunoday Banerjee: জলে নামার প্রশ্নই ছিল না, কেন তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল-শ্বেতা?
সিরিয়ালের দৃশ্য।Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 30, 2026 | 10:03 AM
Share

কলকাতা: এমনটা হবে, কেউ কল্পনাও করতে পারেননি। অকালে চলে গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালের শুটিং চলাকালীন দুর্ঘটনা ঘটে। সমুদ্রে তলিয়ে যান রাহুল। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেন তালসারিতে শুটিং করতে গিয়েছিল রাহুল?

মাত্র তিন বছর বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। থিয়েটার দিয়ে শুরু। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। সিনেমার পাশাপাশি বহু দিন ধরেই সিরিয়ালেও অভিনয় করছিলেন রাহুল। বর্তমানে অভিনয় করছিলেন  “ভোলেবাবা পার কারেগা” নামক একটি সিরিয়ালে।

হিট সিরিয়াল। টিআরপি রেটিং বেশ ভাল। এই সিরিয়ালে নায়কের চরিত্রে ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম উজান। তার বিপরীতে অভিনয় করছিলেন নায়িকা শ্বেতা মিশ্র। তাঁর চরিত্রের নাম কুইন। বর্তমানে তাদের মিষ্টি দাম্পত্যজীবনের কাহিনি দেখানো হচ্ছিল।

বাস্তবে স্পষ্টবক্তা রাহুল এই সিরিয়ালে মুখচোরা, লাজুক। অন্যদিকে, তাঁর পর্দার স্ত্রী ততটাই প্রাণবন্ত, উচ্ছ্বল। সদ্য বিয়ের পর হানিমুনে সমুদ্র সৈকতে গিয়েছেন উজান-কুইন। সেখানে তাদের টক-মিষ্টি খুনসুটি, সমুদ্রে রোমান্সের দৃশ্যই শুটিং চলছিল তালসারির সমুদ্র সৈকতে।

সিরিয়ালের কাহিনি লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, গোড়ালি অবধি পা ভিজিয়ে শুটিংয়ের কথা ছিল। কিন্তু কীভাবে রাহুল ও শ্বেতা জলে পড়ে গেলেন এবং রাহুল বেশ অনেকটা ভেসে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। প্রোডাকশন ইউনিটের দাবি, রাহুলকে বারণ করা হয়েছিল এগোতে। একটা বড় ঢেউয়ের ধাক্কায় শ্বেতা ও রাহুল পড়ে যান। শ্বেতাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। বোটে থাকা যুবকরা রাহুলকে তোলেন জল থেকে। তখনও বেঁচে ছিলেন, কথা বলছিলেন রাহুল।

Follow Us