AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভয়ানক! বেরিয়ে গিয়েছে হাড়, শরীর শুকিয়ে কঙ্কালদশা রণদীপের?

Randeep Hooda: যদিও সে সব এখন অতীত। বর্তমানে ছবির প্রচার তুঙ্গে। ছবি নিয়ে আশাবাদী গোটা টিম। আর এই ছবির জন্য ঠিক কতটা পরিশ্রম করেছেন রণদীপ তা এক কথায় স্পষ্ট করে দেয়, তাঁর লুক। নিজের শরীর নিয়ে পর্দায় পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায় বহু অভিনেতাকেই।

ভয়ানক! বেরিয়ে গিয়েছে হাড়, শরীর শুকিয়ে কঙ্কালদশা রণদীপের?
| Updated on: Mar 22, 2024 | 9:00 PM
Share

রণদীপ হুডা অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনাতেও। ‘স্বতন্ত্র বীর সাভারকার’ (আগের নাম) ছবির টিজার মুক্তির পর থেকেই চর্চা তুঙ্গে। যেখানে রণদীপ হুডার লুক সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। বরাবরই এক অন্যস্বাদের ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন তিনি। প্রাথমিকভাবে ছবির পোস্টারে থাকা ক্যাপশন সৃষ্টি করেছিল বিতর্ক। যেখানে লেখা ছিল, ‘ব্রিটিশের সর্বাধিক চাহিদার ব্যক্তি ছিলেন এই ভারতীয়। যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসুদের অনুপ্রাণিত করেছিলেন। সেই বীর সাভারকারের অজানা জীবনকথা আসছে শীঘ্রই।’

যদিও সে সব এখন অতীত। বর্তমানে ছবির প্রচার তুঙ্গে। ছবি নিয়ে আশাবাদী গোটা টিম। আর এই ছবির জন্য ঠিক কতটা পরিশ্রম করেছেন রণদীপ তা এক কথায় স্পষ্ট করে দেয়, তাঁর লুক। নিজের শরীর নিয়ে পর্দায় পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায় বহু অভিনেতাকেই। সেই তালিকায় এবার রণদীপ। এক ধাক্কায় কমিয়ে ফেলেছিলেন ৩০ কেজি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা নিয়ে চর্চা এখন তুঙ্গে। যদিও রণদীপ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি মোটেও এমন করা পছন্দ করেন না। ডায়েটে বিস্তর ফারাক আনতে হয়েছিল। ছবি দেখে একপ্রকার চমকে উঠছেন অনেকেই। শরীর হাড় বেরিয়ে এসেছেন। একেবারে কঙ্কালদশা, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই চাঞ্চল্য।

রণদীপের কেরিয়ারে অন্যতম বড় ছবি হতে চলেছে এটি। যা নিয়ে বর্তমানে শোরগোল সর্বত্র। কালাপানি এই ছবির দিকে এখন তাকিয়ে রয়েছেন অনেকেই। রণদীপ নিজে একাধিক সাক্ষাৎকারে বলেছেন, সকলের নজরে ছবিটিকে যতটা সম্ভব বাস্তব রূপ দিতেই তিনি এতটা নিজেকে ভেঙেছেন, বাকি রায় নিঃসন্দেহে দর্শকের।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?