Bigg Boss Bangla: ‘বিগ বস’-এর এন্ট্রি শুটে পায়ে চোট, করতে হল অস্ত্রোপচার, কেমন আছেন শন?
Sean Banerjee knee surgery: প্রিয় তারকাকে রিয়্যালিটি শোয়ের লড়াইয়ে দেখার প্রতীক্ষায় দিন গুনছিলেন সবাই। কিন্তু শোয়ের মূল পর্ব শুরু হতেই দেখা যায়, প্রতিযোগীদের তালিকায় অনুপস্থিত তিনি। হঠাৎ কী এমন ঘটল যে শেষ মুহূর্তে পিছিয়ে আসতে হল তাঁকে? তা নিয়ে অনুরাগী মহলে তৈরি হয়েছিল নানা প্রশ্ন ও উদ্বেগ।

‘বিগ বস বাংলা’-এর নতুন সিজনের প্রোমোতে এক ঝলক দেখেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিলেন শন বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীরা। প্রিয় তারকাকে রিয়্যালিটি শোয়ের লড়াইয়ে দেখার প্রতীক্ষায় দিন গুনছিলেন সবাই। কিন্তু শোয়ের মূল পর্ব শুরু হতেই দেখা যায়, প্রতিযোগীদের তালিকায় অনুপস্থিত তিনি। হঠাৎ কী এমন ঘটল যে শেষ মুহূর্তে পিছিয়ে আসতে হল তাঁকে? তা নিয়ে অনুরাগী মহলে তৈরি হয়েছিল নানা প্রশ্ন ও উদ্বেগ।
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সত্যটা সামনে আনলেন অভিনেতা নিজেই। জানা গিয়েছে, বিগ বসের সেই প্রোমো শুটিংয়ের সময়েই এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। একটি বিশেষ নাচের দৃশ্য শুট করার সময় হাঁটুতে গুরুতর আঘাত পান শন। প্রাথমিক চিকিৎসার পর ভাবা হলেও চোটের গভীরতা এতটাই বেশি ছিল যে এই শারীরিক অবস্থায় রিয়্যালিটি শোয়ের মতো কঠিন লড়াইয়ে অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে অনিচ্ছা সত্ত্বেও বিগ বসের ঘর থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক আপডেট দিয়ে শন জানান, চোটের কারণে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার (Surgery) করাতে হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, সফলভাবেই তাঁর অপারেশন সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। বিপদের দিনে ভক্ত ও অনুরাগীদের প্রার্থনা এবং পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারকা।
অভিনেতার এই আকস্মিক চোটের খবরে অনুরাগীরা সমবেদনায় ভরিয়ে দিলেও, বিগ বসের দরজা যে তাঁর জন্য চিরতরে বন্ধ হয়ে গেল—তা এখনই বলা যাচ্ছে না। শো সবেমাত্র শুরু হয়েছে, সামনে রয়েছে দীর্ঘ পথ। শন পুরোপুরি ফিট হয়ে ওঠার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি (Wildcard Entry) হিসেবে ঘরে পা রাখবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়।
