AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Farakka: ১২ ঘণ্টারও বেশি সময় ধরে যানজট ফরাক্কায়! এবার সড়কপথও বন্ধ হয়ে গেল?

Farakka Traffic Update: প্রবল যানজটের কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ এবার আরও থমকে গেল। দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে যানজট ফরাক্কায়। গতকাল রাত থেকে যানজট শুরু হয়েছে ফরাক্কা ব্যারেজে। রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে সারি সারি বাস ট্রাক।

Farakka: ১২ ঘণ্টারও বেশি সময় ধরে যানজট ফরাক্কায়! এবার সড়কপথও বন্ধ হয়ে গেল?
ফরাক্কায় বিশাল যানজট।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 05, 2026 | 10:28 AM
Share

মুর্শিদাবাদ: একেই তো রেলপথ বন্ধ। এবার কি সড়কপথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে? নিউ ফরাক্কার লাইনে ধস নামায় রেল চলাচল বন্ধ গত বৃহস্পতিবার থেকে। আজ, শনিবারও বাতিল উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত ট্রেনই। পর্যটক-যাত্রীদের পুরো চাপটাই পড়েছে বাসের উপরে। আর সেখানেই বিপত্তি!

প্রবল যানজটের কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ এবার আরও থমকে গেল। দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে যানজট ফরাক্কায়। গতকাল রাত থেকে যানজট শুরু হয়েছে ফরাক্কা ব্যারেজে। রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে সারি সারি বাস ট্রাক। যত বাস, গাড়ি যাচ্ছিল, সব কিছুই এই যানজটে আটকে পড়েছে। এমনকী আটকে রয়েছে অ্যাম্বুল্যান্সও। যাওয়ার কোনও পথই নেই।

উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হতেই সরকারের তরফে অতিরিক্ত বাস নামানো হয়েছে। কলকাতায় ধর্মতলা থেকে যেমন উত্তরবঙ্গের জন্য বাস ছাড়ছে, তেমনই শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি থেকেও কলকাতার উদ্দেশে অতিরিক্ত বাস চলছে। অধিকাংশ বাসই ফরাক্কার রুট ধরে চলছে। আর সেখানেই বিপত্তি। এমনিতেই ট্রাক চলাচলের জন্য মাঝেমধ্যেই ফরাক্কা ব্যারেজের উপরে এই সড়কে যানজটের সৃষ্টি হয়। তার মধ্য়ে রেলপথ বন্ধ থাকায় আরও চাপ বেড়েছে রাস্তায়। সেই কারণেই বিশাল যানজট তৈরি হয়েছে। কখন এই যানজট থেকে মুক্তি মিলবে, কেউ বলতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা বাস বা গাড়িতেই বসে থাকতে হচ্ছে যাত্রীদের।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা