AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার কিছু অন্তরঙ্গ সিন কেটে ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউবে’, আক্ষেপের সুরে বলেছিলেন অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায়

Saoli Chattopadhyay: ‘ফেকবুক’, ‘মায়ার জঞ্জাল’, ‘সব ভূতুড়ে’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। অভিনেত্রী কিন্তু খুব সাহসীও। অকপট বলেছিলেন যে, তাঁর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তাঁর কোনওই অসুবিধা হয় না। সেই সঙ্গে আরও একটি সমস্যার কথাও বলেছিলেন অভিনেত্রী। কী সেটা?

'আমার কিছু অন্তরঙ্গ সিন কেটে ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউবে', আক্ষেপের সুরে বলেছিলেন অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায়
শাঁওলি চট্টোপাধ্যায়।
| Updated on: May 22, 2024 | 8:28 AM
Share

‘আলতা ফড়িং’ সিরিয়ালে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায়। নায়িকার বয়স তখন ১৯। শাঁওলির ৩১। অভিনেত্রী TV9 বাংলার সঙ্গে একবার একটি একান্ত সাক্ষাৎকার দিতে-দিতে বলেছিলেন, বয়সের জন্য নয়, তাঁর কাছে আসা বহু অভিনয়-প্রস্তাব ফসকেছে উচ্চতার কারণে। অভিনেত্রী বেশ লম্বা। সুঠাম চেহারা তাঁর। চিরকালই শক্তপোক্ত চরিত্রেই কাস্ট করা হয়েছে তাঁকে। ‘হাতিবাগান সঙ্ঘারাম’ নাট্যদলের কর্মী তিনি। নিয়মিত তাঁদের সঙ্গেই থিয়েটার করেন। ছোট থেকেই ঠিক করেছিলেন অভিনেত্রীই হবেন। ‘ফেকবুক’, ‘মায়ার জঞ্জাল’, ‘সব ভূতুড়ে’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। অভিনেত্রী কিন্তু খুব সাহসীও। অকপট বলেছিলেন যে, তাঁর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তাঁর কোনওই অসুবিধা হয় না। সেই সঙ্গে আরও একটি সমস্যার কথাও বলেছিলেন অভিনেত্রী। কী সেটা?

একাধিক সাহসী এবং অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন শাঁওলি। জানিয়েছিলেন, তাতে তাঁর কোনও অসুবিধা নেই। অভিনেত্রীর সংযোজন, “সাবলীলভাবেই সাহসী দৃশ্যে অভিনয় করতে পারি। থিয়েটারেও তো করেছি। লাইভ পারফরম্যান্সে ওই ধরনের চরিত্রে অভিনয় করতেও আমার কোনও অসুবিধে হয়নি। তবে পরিচালকদের পাশে পেয়েছি সব সময়। খুব একটা অস্বস্তির মধ্যে কাজ করতে হয়নি আমাকে।”

এখনকার কিছু অন্তরঙ্গ দৃশ্য লাগামছাড়া হয়ে যাচ্ছে কি না, সেই বিষয়ও মত পোষণ করেছিলেন শাঁওলি। বলেছিলেন, “এখন সত্যিই দেখতে পাই, দরকার না থাকা সত্ত্বেও সিনটা রাখা হয়েছে। হয়তো দর্শক কিংবা ব্যবসার কথা মাথায় রেখেই রাখা হয়েছে। অভিনেতারা তাতে অভিনয় করতে রাজিও থাকেন।” আক্ষেপের সুরে তারকার এও উক্তি ছিল, “আমার তো কিছু-কিছু অন্তরঙ্গ সিন কেটে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে…।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?