AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মানালির ‘প্রেমিক’ হয়ে পর্দায় এই ‘বাজ়িগর’; বলছেন, ‘কার কাছে কই মনের কথা…’

Rahul Dev Bose: হিরো ধাঁচের ভিলেনকে সচরাচর দেখা যায় না বাংলা সিরিয়ালে। কিন্তু রাহুল ব্যাতিক্রমী। তারপর বেশকিছু সিরিয়ালে তিনি লাগাতারভাবে ভিলেন গোছের চরিত্রেই অভিনয় করেছেন দাপিয়ে। কিন্তু এবার একটু ছক বদলালেন এই নায়ক। নতুন কাজের সুখবর শেয়ার করলেন TV9 বাংলার সঙ্গে।

মানালির 'প্রেমিক' হয়ে পর্দায় এই 'বাজ়িগর'; বলছেন, 'কার কাছে কই মনের কথা...'
মানালি-রাহুল।
| Updated on: Apr 03, 2024 | 12:03 PM
Share

‘বাজল তোমার আলোর বেনু’ সিরিয়ালে প্রথম নায়কের চরিত্রে অভিনয় করা শুরু করেছিলেন বাঙালি অভিনেতা রাহুল দেব বসু। শাহরুখ খানের মতোই প্রথম কাজে নায়ক হয়ে তিনি ‘দুষ্টু’ লোকের চরিত্রে অভিনয় করেছিলেন, যে নায়িকাকে কথায়-কথায় বেগ দেয়। হিরো ধাঁচের ভিলেনকে সচরাচর দেখা যায় না বাংলা সিরিয়ালে। কিন্তু রাহুল ব্যাতিক্রমী। তারপর বেশকিছু সিরিয়ালে তিনি লাগাতারভাবে ভিলেন গোছের চরিত্রেই অভিনয় করেছেন দাপিয়ে। কিন্তু এবার একটু ছক বদলালেন এই নায়ক। নতুন কাজের সুখবর শেয়ার করলেন TV9 বাংলার সঙ্গে।

রাহুলের সঙ্গে মানালি…

নতুন সিরিয়ালে অভিনয় করা শুরু করেছেন রাহুল। সেই সিরিয়ালের নাম ‘কার কাছে কই মনের কথা’। এই প্রথম কোনও পজ়িটিভ চরিত্রে অভিনয় করছেন রাহুল। এ ব্যাপারে TV9 বাংলাকে রাহুল বলেছেন, “আমি এই ধারাবাহিকে পুরোপুরি ভাল একজন মানুষ। অভিনেত্রী মানালি দে-র বিপরীতে আমাকে কাস্ট করা হয়েছে এই সিরিয়ালে। শিমুলের (মানালি অভিনীত চরিত্র) কাছের মানুষ হয়তো, আগে থেকেই চিনত শিমুলকে। আমার চরিত্রের নাম অর্ণব সেনগুপ্ত।”

এই প্রথম লীনা গঙ্গোপাধ্য়ায়ের লেখনীতে অভিনয় করছেন রাহুল দেব বসু। বলেছেন, “এই সিরিয়ালটির প্রযোজক লীনা গঙ্গোপাধ্য়ায়ের ছেলে অর্ক। আর লীনাদিই চিত্রনাট্য লেখেন। তিনি খুবই যত্ন নিয়ে চরিত্র নির্মাণ করেন। আমি এখানে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। নারীদের স্বাধীনতা নিয়ে কাজ করে অর্ণব।”

Follow Us
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের
বিধানসভায় এবার CID, সই জালিয়াতি কাণ্ডেই অভিযান?
বিধানসভায় এবার CID, সই জালিয়াতি কাণ্ডেই অভিযান?
'মেসির সঙ্গে যা করেছিলেন...হিসেব হবে', জানালেন মন্ত্রী ইন্দ্রনীলের
'মেসির সঙ্গে যা করেছিলেন...হিসেব হবে', জানালেন মন্ত্রী ইন্দ্রনীলের