AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনস্ক্রিনে কন্যার মৃত্যু, হাউ হাউ করে কেঁদে ফেললেন দিব্যজ্যোতি

Dibyojyoti Dutta: টিআরপির তালিকায় টানা ১১ মাস ধরে শীর্ঘস্থানে ছিল বাংলা সিরিয়াল 'অনুরাগের ছোঁয়া'। সেই সিরিয়ালকে এক নম্বরে আনার জন্য যে দুই খুদে তারকার অবদান হয়েছে, তারা হল সোনা এবং রূপা। অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষের অনস্ক্রিন সন্তান। জন্মের সময় আলাদা হয়ে যায় এই দুই খুদে চরিত্র। তারপর বাবা-মায়ের পরিচয় জানতে পারে। দুই বোন জানতে পারে নিজেদের সম্পর্ক। সোনা-রূপা অবিচ্ছেদ্য। চরিত্র দুটিতে অভিনয় করেছে সৃষ্টি মজুমদার (রূপা) এবং মিশিতা রায়চৌধুরী (সোনা)।

অনস্ক্রিনে কন্যার মৃত্যু, হাউ হাউ করে কেঁদে ফেললেন দিব্যজ্যোতি
দিব্যজ্যোতি দত্ত।
| Updated on: Jan 13, 2024 | 11:10 AM
Share

টিআরপির তালিকায় টানা ১১ মাস ধরে শীর্ঘস্থানে ছিল বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। সেই সিরিয়ালকে এক নম্বরে আনার জন্য যে দুই খুদে তারকার অবদান হয়েছে, তারা হল সোনা এবং রূপা। অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষের অনস্ক্রিন সন্তান। জন্মের সময় আলাদা হয়ে যায় এই দুই খুদে চরিত্র। তারপর বাবা-মায়ের পরিচয় জানতে পারে। দুই বোন জানতে পারে নিজেদের সম্পর্ক। সোনা-রূপা অবিচ্ছেদ্য। চরিত্র দুটিতে অভিনয় করেছে সৃষ্টি মজুমদার (রূপা) এবং মিশিতা রায়চৌধুরী (সোনা)।

সিরিয়ালের খলনায়িকা মিশকা (অহনা দত্ত) রূপাকে প্রাণে মেরে ফেলতে চায়। তাই তাকে গাড়ি ধাক্কা গিয়ে সোজা পাঠিয়ে দিয়েছে হাসপাতালে। ক্ষণিকের জন্য হৃদস্পন্দন হারিয়ে যায় রূপার। এই কাতর পরিস্থিতিতে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, অর্থাৎ ডঃ সূর্য সেনগুপ্ত কান্নায় ভেঙে পড়েন। কিন্তু দীপার (স্বস্তিকা ঘোষ) ক্রমাগত ডাকাডাকিতে হঠাৎই শ্বাস নিতে শুরু করে রূপা। এখানেই শেষ না। রূপা বেঁচে উঠেছে, তা জানার পর, মিশকা তাকে ফের মেরে ফেলার ফন্দি আঁটে। কিন্তু দীপা আটকে দেয় তাঁর অসৎ উদ্দেশ্য।

ছোট্ট চরিত্রের মৃত্যুকে হয়তো দর্শক মেনে নিতে পারবেন না, তাই-ই হয়তো তাকে ক্ষণিকের মৃত্যু দিয়ে বাঁচিয়ে তুলেছেন গল্পকার। এমন চমৎকার হয়তো গল্পেই হয়। কিন্তু সেই মুহূর্তে দিব্যজ্যোতি-স্বস্তিকার অভিনয় দেখে দর্শক মুগ্ধ।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!