AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে করছেন কৃতী স্যানন?

বেশ কয়েকদিন ধরেই বলিউডের গুঞ্জনে রয়েছ ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে নাকি প্রেম করছেন। গুঞ্জনের বারুদে আগুন পড়ে, দুজনকে যখন দেখা যায় মুম্বইয়ের কফি, রেস্তোরাঁয়। তবে এত কিছু রটলেও, এই প্রেম নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন কৃতী। প্রকাশ্যে কবীরের সঙ্গে তাঁর মেলামেশাকে পাত্তাই দেন না।

বিয়ে করছেন কৃতী স্যানন?
| Updated on: Mar 28, 2026 | 2:41 PM
Share

কয়েক মাস আগেই বোন নূপুর স্য়াননের বিয়েতে জমিয়ে আনন্দ করেছেন কৃতী স্যানন। সেই নাচের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়। এমনকী, জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের সঙ্গে ‘কাবাব মে হাড্ডি’ হয়ে মধুচন্দ্রিমায় গিয়েছেন কৃতী। আর এবার খবরে এল কৃতী স্য়ানন নাকি বিয়ে করতে চলেছেন!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েকদিন ধরেই বলিউডের গুঞ্জনে রয়েছ ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে নাকি প্রেম করছেন। গুঞ্জনের বারুদে আগুন পড়ে, দুজনকে যখন দেখা যায় মুম্বইয়ের কফি, রেস্তোরাঁয়। তবে এত কিছু রটলেও, এই প্রেম নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন কৃতী। প্রকাশ্যে কবীরের সঙ্গে তাঁর মেলামেশাকে পাত্তাই দেন না। তবে এবার শোনা যাচ্ছে, দুই বাড়ির নাকি বিয়ে নিয়ে কথাবার্তাও শেষ। খুব জলদিই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কৃতী-কবীর।

তা সত্যিই কি এটা ঘটতে চলেছে?

টাইমস নাও সামিট ২০২৬-এর মঞ্চে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখে পড়ে বেশ বিরক্ত হলেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। সম্প্রতি তাঁর বোন নুপুর শ্যাননের বিয়ের পর থেকেই কৃতির বিয়ের পিঁড়িতে বসা নিয়ে চর্চা তুঙ্গে। অনুষ্ঠানে সঞ্চালক পরোক্ষভাবে প্রশ্ন করেন, “আমরা কি খুব শীঘ্রই অন্য কোনও অনুষ্ঠান থেকে আপনার বোনের ভাইরাল ভিডিও দেখার আশা করতে পারি?”

প্রশ্নের ইঙ্গিত বুঝতে পেরে কৃতী কিছুটা ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দেন, “তার মানে? আপনি কি এখন সেই ‘চাচিজি’ বা পাড়ার কাকিমাদের মতো আচরণ করছেন, যারা সারাক্ষণ জিজ্ঞেস করে— আমি কবে বিয়ে করছি? একটু থামুন! জীবন মানেই শুধু বিয়ে নয়, এর বাইরেও অনেক কিছু রয়েছে।”

খুব শীঘ্রই বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি না— এই প্রশ্নের উত্তরে কৃতি সাফ জানান, “আমি জানি না। যখন আমার মন থেকে মনে হবে যে এখন বিয়ে করা উচিত, তখনই করব। আর আমার কোনো তাড়াহুড়ো নেই।”

Follow Us