AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৩ বছর পর শহরে এ আর রহমান, টিকিটের দাম কত জানেন? চমকে যাবেন!

এ আর রহমানের অনুরাগীর সংখ্যা অনেক এই শহরে। তাঁরা কলকাতা শহরের বাইরে গিয়েও সুরকারের কনসার্টে যোগ দিতে প্রস্তুত। তবে এবার স্বপ্নপূরণ হওয়ার পালা। ১৩ বছর পর ১১ এপ্রিল এই শহরে কনসার্ট করতে আসছেন এ আর রহমান। এই অনুষ্ঠান হবে বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত। কিন্তু কোথায় হবে অনুষ্ঠান, তা এখনও ঘোষণা করা হয়নি।

| Edited By: | Updated on: Feb 06, 2026 | 3:15 PM
Share

এ আর রহমানের অনুরাগীর সংখ্যা অনেক এই শহরে। তাঁরা কলকাতা শহরের বাইরে গিয়েও সুরকারের কনসার্টে যোগ দিতে প্রস্তুত। তবে এবার স্বপ্নপূরণ হওয়ার পালা। ১৩ বছর পর ১১ এপ্রিল এই শহরে কনসার্ট করতে আসছেন এ আর রহমান। এই অনুষ্ঠান হবে বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত। কিন্তু কোথায় হবে অনুষ্ঠান, তা এখনও ঘোষণা করা হয়নি।

অনুরাগীরা টিকিট কাটতে শুরু করে দিয়েছেন এখন থেকেই। টিকিটের দাম শুরু হচ্ছে ২৯৯৯ টাকা থেকে। আর কোন-কোন দামের টিকিট আছে, তা জানলে, চমক পাবেন। ভিভিআইপি টিকিটের দাম ১৯,৯৯৯ টাকা। প্ল্যাটিনাম টিকিটের দাম ৩৯৯৯। ফ্যানজোনে বসতে চাইলে একটাই টিকিট কাটতে হবে ৮৯৯৯ টাকা দিয়ে। রয়েছে ৯৯৯৯ টাকার টিকিটও। ডায়মন্ড এ জোনের টিকিট পেয়ে যাবেন ১১,৯৯৯ টাকায়।

এ আর রহমানের অনুরাগীরা টিকিট কাটতে শুরু করে দিয়েছেন এখন থেকেই। দ্রুত শেষ হচ্ছে টিকিট। তবে এক অনুরাগী লিখেছেন, ”১০০০ টাকার মধ্যে একটা জোনের টিকিট রাখলে ভালো হতো। আমার মতো অনেক অনুরাগী আছেন, যাঁদের পক্ষে ২৯৯৯ টাকা দিয়ে টিকিট কাটা সম্ভব নয়।”

লক্ষণীয় শহরে এই শোয়ের নিরাপত্তা ব্যবস্থা যাতে একেবারে ঠিক থাকে, তার চেষ্টা করা হচ্ছে। এ আর রহমান যতটুকু সময় শহরে থাকবেন, ততক্ষণ তারকার গতিবিধির দিকে নজর থাকবে অনুরাগীদের। কিছুদিন আগে শহরে এই শো হওয়ার কথা ছিল। তবে সেটা একটু পিছিয়েছে। অবশেষে পয়লা বৈশাখের আগেই কলকাতা মেতে উঠবে কিংবদন্তির সুরে।

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা

৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ

বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের

বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ

লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ

বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের

হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...

মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে