AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ভোট আবহে টাকা উদ্ধার, ধৃতের সঙ্গে বিজেপি সাংসদের যোগ তুলে পথে তৃণমূল

Bankura: বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ আবাসনের কাছ থেকে একটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়ি থেকে প্রায় সাড়ে ছ'লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। ওই টাকার উৎস জানাতে না পারায় গ্রেফতার করা হয় গাড়িতে থাকা বাপন হাঁসদা ও সৌরভ ঘোড়ুই নামের দুই যুবককে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে ওই দুই যুবক বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ঘনিষ্ঠ হৃদয় পালের নাম করে।

Bankura: ভোট আবহে টাকা উদ্ধার, ধৃতের সঙ্গে বিজেপি সাংসদের যোগ তুলে পথে তৃণমূল
ধৃতের সঙ্গে সৌমিত্র খাঁ-র যোগ!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2026 | 2:43 PM
Share

বাঁকুড়া: বর্ধমানের রেনেসাঁ আবাসনের কাছ থেকে মোটা অঙ্কের নগদ টাকা সহ দুই যুবককে গ্রেফতারের ঘটনায় এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে ময়দানে নামল তৃণমূল। ধৃতদের মধ্যে সৌরভ ঘোড়ুই সাংসদ সৌমিত্র খাঁর ঘনিষ্ঠ দাবি করে সুর চড়িয়েছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, গোটা ঘটনাটি আসলে সাজানো চক্রান্ত।

বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ আবাসনের কাছ থেকে একটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়ি থেকে প্রায় সাড়ে ছ’লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। ওই টাকার উৎস জানাতে না পারায় গ্রেফতার করা হয় গাড়িতে থাকা বাপন হাঁসদা ও সৌরভ ঘোড়ুই নামের দুই যুবককে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে ওই দুই যুবক বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ঘনিষ্ঠ হৃদয় পালের নাম করে।

হৃদয় পালের নির্দেশেই নাকি বালি ব্যবসায়ীদের কাছ থেকে ওই টাকা সংগ্রহ করা হয়েছিল বলে জানায় পুলিশ। গতকাল টেলিফোনে ধৃতদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তো দূরের কথা আলাপ থাকার কথাও অস্বীকার করেন সৌমিত্র খাঁ। এদিকে এই ঘটনার পর আজ রীতিমতো ময়দানে নামে তৃণমূল। বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত একাধিক ছবি সামনে এনে হৃদয় পালকে সাংসদ সৌমিত্র খাঁর ছায়াসঙ্গী হিসাবে দাবি করার পাশাপাশি ধৃত সৌরভ ঘোড়ুইকেও সৌমিত্র খাঁর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করে তৃণমূল।

তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের দাবি, সৌমিত্র খাঁর নির্দেশেই এভাবে বালি ব্যবসায়ীদের কাছ থেকে ওই দুই যুবক তোলা আদায় করছিল। যদিও তৃণমূলের দাবি উড়িয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, “ভোটের মুখে বিজেপির জনপ্রতিনিধিদের বদনাম করার উদ্যেশ্যেই এমন সাজানো ঘটনা ঘটানো হয়েছে। বিজেপির কেউই এমন কুকর্মের সঙ্গে যুক্ত নয়। ঘটনার তদন্ত হলেই আসল ঘটনা সামনে চলে আসবে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর যাই চলুক না কেন বিষ্ণুপুরের সাধারণ মানুষ চান প্রকৃত তদন্তের মাধ্যমে আসল ঘটনা সামনে আসুক।”

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে