AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হারামজাদা, আক্কেল জীবনে হবে না?’ প্রসেনজিৎ-কে ‘চোখ রাঙানি’ অনামিকার, তারপর…

Anamika Saha: দীর্ঘ অভিনয় জীবন জুড়ে অজস্র স্মৃতি…। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে তালিকার বাইরে নন। শুটিং সেটে তৈরি হওয়া নানা গল্পের মধ্যে তাঁর স্নেহের বুম্বাও বাদ পড়ে না। কী ঘটেছিল? TV9 বাংলাকে সেই গল্প শোনান অনামিকা। 

‘হারামজাদা, আক্কেল জীবনে হবে না?' প্রসেনজিৎ-কে 'চোখ রাঙানি' অনামিকার, তারপর...
| Updated on: Dec 29, 2024 | 4:25 PM
Share

অনামিকা সাহা, টলিপাড়ার ‘বিন্দুমাসি’। না, এটাই তাঁর একমাত্র পরিচয় নয়, তবে অভিনেতাদের কেরিয়ারে কিছু-কিছু চরিত্র দর্শকদের মনে দাগ কেটে যায়, সেই সময় দাঁড়িয়ে ‘বিন্দুমাসি’র দাপট পর্দায় আচ্ছা-আচ্ছা ভিলেনকে কাত করে দিয়েছিল, অনামিকা সাহা বলেই তা সম্ভব। বেড়েছে বয়স, পাল্টেছে সময়, তবুও বিন্দুমাত্র কমেনি ‘বিন্দুমাসি’র অভিনয়ের ধার। আজও পর্দায় তিনি সমান তালে জাঁদরেল চরিত্রে অভিনয় করে চলেছেন। আবার পজিটিভ চরিত্রতেও নজর কাড়ছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবন জুড়ে অজস্র স্মৃতি…। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে তালিকার বাইরে নন। শুটিং সেটে তৈরি হওয়া নানা গল্পের মধ্যে তাঁর স্নেহের বুম্বাও বাদ পড়ে না। কী ঘটেছিল? TV9 বাংলাকে সেই গল্প শোনান অনামিকা।

পর্দার বিন্দুমাসির কথায়, “একবার আমার এক ছবির মহরৎ পড়ল সরস্বতী পুজোর দিন। সেই ছবিতে ছিল বুম্বা (প্রজেনজিৎ চট্টোপাধ্যায়), ঋতুপর্ণা সেনগুপ্ত আরও অনেকে। সেদিন আমরা সবাই ছিলাম সেটে। সেদিন মজার বিষয় হয় কী, আমার একটা দৃশ্য শুট করেই মহরৎ হবে স্থির হল। আর সেই চরিত্রটা ছিল বেশ ঝাঁঝাঁলো। মানে আমি যেমনটা করে থাকতাম। এর আগে পুজো হল, খাওয়া দাওয়া হল। তারপর মেকআপে বসলাম আমি। কলটাইম ছিল ৫টা। আমার সংলাপটা ছিল, ‘হারামজাদা, বুদ্ধি আক্কেল জীবনে হবে না? এমন একটা মেয়ের সঙ্গে তুই মিশছিস?‘ আমি শটটা দিলাম, সেটা ‘ওকে’ হল। আমি এটা বুম্বার উদ্দেশে বলেছিলাম। শটটা হয়ে যাওয়ার পর বুম্বা আমায় বলল: ‘ছিঃ, ছিঃ, অনামিকাদি, আজ সরস্বতী পুজোর দিন তুমি এভাবে আমায় গালাগাল করলে?’ আমি না, সেই মুহূর্তে ভেবেছিলাম ‘ও সত্যিই হয়তো মন থেকে বলছে’। তবে না, ও যে মজা করছিল, ওটা ওর অভিনয়ের ক্ষমতা ছিল, বুঝতে সময় লাগে আমার। মনে মনে খারাপও লাগে, তবে সংলাপ তো, এটাই কাজ, তাই আর কী-ই বা করার থাকে আমাদের। পলকে এসে জড়িয়ে ধরে বুম্বা।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন