AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন স্বামীর ‘চক্রবর্তী’ পদবী ব্যবহার করেন না ঋতুপর্ণা সেনগুপ্ত? করলেন রহস্য ফাঁস…

Rituparna Sengupta: সমাজ কিংবা শ্বশুরবাড়ির চাপে অনেক মহিলাকেই পাল্টে ফেলতে হয় নিজের পদবী। যে পদবী ব্যবহার করে ছোট থেকে বড় হন তাঁরা। তৈরি করেন নিজের স্বতন্ত্র পরিচয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের পিতৃদত্ত পদবী পাল্টে ফেলতে বাধ্য হন। কিন্তু অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তা করেননি। কেন করেননি, জানালেন নিজেই।

কেন স্বামীর 'চক্রবর্তী' পদবী ব্যবহার করেন না ঋতুপর্ণা সেনগুপ্ত? করলেন রহস্য ফাঁস...
ঋতুপর্ণা সেনগুপ্ত।
| Updated on: Feb 13, 2024 | 10:09 AM
Share

ছোটবেলার বন্ধু সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৯৯৯ সালে মুন্সিগঞ্জে বিয়ে করেছিলেন তাঁরা। সঞ্জয় এখন একজন সফল ব্যবসায়ী। থাকেন সিঙ্গাপুরে। এদিকে ঋতুপর্ণার কর্মক্ষেত্র মূলত কলকাতাই। তাই সিঙ্গাপুর-কলকাতা যাতায়াত করতে হয় অভিনেত্রীকে। সমানতালে সামলান সংসার-কর্মজীবন। ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামীর পদবী ‘চক্রবর্তী’। সেই পদবী কেন গ্রহণ করেনি ঋতুপর্ণা। কী এর কারণ?

এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছিলেন, “আমি চিরকাল সেনগুপ্ত ছিলাম এবং সেনগুপ্তই থাকব। এটা আমার জন্মের সময়কার পদবী। কিছু-কিছু সরকারি নথিতে যদিও আমার চক্রবর্তী পদবীটাই ব্যবহার করা আছে। তবে সিনেমায় আমাকে পরিচিতি দিয়েছে এই সেনগুপ্ত পদবী। তাই একে আমি কোনওদিনই নিজের থেকে আলাদা করতে পারব না।” ঋতুপর্ণা সেনগুপ্তর পিতার পদবী রাখার সিদ্ধান্ত একপ্রকার অনুপ্রেরণারও বটে। এখনও পর্যন্ত বহু নারী এই সিদ্ধান্ত নিতেই পারেন না যে তাঁরা কোন পদবী ব্যবহার করবেন। তাঁদের কাছে ঋতুপর্ণা সেনগুপ্ত এক জ্বলন্ত উদাহরণ।

২০২৪ সাল দারুণভাবে শুরু করেছেন ঋতুপর্ণা। তাঁকে অভিনয় করতে দেখা যাবে ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবিতে। পরিচালক সায়ন্তন ঘোষালের এই ছবি সম্পর্কে বেশ আশাবাদী টলিকুইন। পরিচালক সুমন ঘোষের সঙ্গে ‘পুরাতন’ ছবিতেও কাজ করেছেন ঋতুপর্ণা। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন কিংবদন্তি শর্মিলা ঠাকুর। এছাড়াও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ৫০তম ছবি ‘অযোগ্য’তেও শুটিং সেরে ফেলেছেন ঋতুপর্ণা। সেই ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?