AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air India Plane Crash: ক্যাম্পাসের ঠিক যেখানে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান, ৫৪৭ কোটি টাকা খরচে সেখানে কী তৈরি হচ্ছে জানেন?

Air India Plane Crash Site redevelopment: দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী থেকে শুরু করে বিমানের পাইলট- সকলেরই মৃত্যু হয়েছিল। মোট ২৬০ জনের মৃত্যু হয়। বেঁচে গিয়েছিলেন শুধু একজন যাত্রী। বিমানটি যে মেডিক্যাল কলেজের হস্টেলের উপরে ভেঙে পড়েছিল, এবার তা সংস্কার করা নিয়ে বিরাট ঘোষণা করল গুজরাট সরকার। 

Air India Plane Crash: ক্যাম্পাসের ঠিক যেখানে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান, ৫৪৭ কোটি টাকা খরচে সেখানে কী তৈরি হচ্ছে জানেন?
এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছিল মেডিক্যাল কলেজে।Image Credit: PTI
| Updated on: Jun 12, 2026 | 10:57 AM
Share

আহমেদাবাদ: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার (Air India Plane Crash) এক বছর পূর্ণ হল। ঠিক এক বছর আগে আজকের দিনে, ১২ জুন গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ১৭১ ফ্লাইট। দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী থেকে শুরু করে বিমানের পাইলট- সকলেরই মৃত্যু হয়েছিল। মোট ২৬০ জনের মৃত্যু হয়। বেঁচে গিয়েছিলেন শুধু একজন যাত্রী। বিমানটি যে মেডিক্যাল কলেজের হস্টেলের উপরে ভেঙে পড়েছিল, এবার তা সংস্কার করা নিয়ে বিরাট ঘোষণা করল গুজরাট সরকার।

এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৩৭ বিমানটি ভেঙে পড়ায়, ওই হস্টেলে থাকা বহু ছাত্র-ছাত্রীরও মৃত্যু হয়েছিল। ক্যান্টিন বিল্ডিং ও হস্টেলের উপরে আছড়ে পড়েছিল বিমানটি। এরপরই বিস্ফোরণ হয়ে বিমানে আগুন ধরে যায়। এরপরে তা কার্যত হানাবাড়ির মতোই পড়েছিল। এবার সেই মেডিক্যাল কলেজ ক্যাম্পাস সংস্কারের দায়িত্ব নিল গুজরাট সরকার। ৫৪৭ কোটি টাকা খরচ করে নতুন করে গড়া হবে ক্যাম্পাস।

গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল্ল পানসারিয়া এ দিন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন যে ওই দুর্ঘটনার ক্ষতকে সারিয়ে তুলে উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ওই মেডিক্যাল কলেজ ক্যাম্পাস স্বাস্থ্য ও শিক্ষার হাব হিসাবে গড়ে তোলা হবে, যা মেডিক্যাল পড়ুয়াদের নতুন আশা দেবে। ৫৪৭ কোটি টাকা খরচ করে বিশ্বমানের স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র গড়ে তোলা হবে।

জানা গিয়েছে, বর্তমানে যে ভাঙা-পোড়া বিল্ডিংগুলি রয়েছে, তা সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। ঠিক যে জায়গায় বিমানটি ভেঙে পড়েছিল, সেখানে প্যারাপ্লেগিয়া  স্পাইন হাসপাতাল তৈরি হবে। এর পাশে রিহ্য়াবিলেশন সেন্টার, ফিজিওথেরাপি কলেজ ও হস্টেল তৈরি করা হবে।

১ লক্ষ ৭১ হাজার ১০০ স্কোয়ার মিটার জমিতে শিক্ষকদের জন্য ছয়টি কোয়ার্টার তৈরি করা হবে। প্রতিটি ফ্ল্যাট ৩বিএইচকে (three-BHK) হবে, মোট ১২০টি ফ্ল্যাট তৈরি হবে। এছাড়া স্নাতক স্তরের পডুয়াদের জন্য দুটি হস্টেল ব্লক তৈরি করা হবে, যেখানে ৩৬৪টি রুম থাকবে। স্নাতকোত্তর স্তরের বিবাহিত শিক্ষার্থীদের জন্য ১৬১টি ইউনিট বরাদ্দ থাকবে। এছাড়া মেস, ক্যান্টিন থাকবে। ওই ক্যাম্পাসে রাজ্যের ফার্মাসিউটিক্যাল টেস্টিংয়ের জন্য বিশ্বমানের ফুড অ্যান্ড ড্রাগস ল্যাবরেটরি তৈরি করা হবে।

Follow Us