AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Platform Tickets: বিক্রি বন্ধ প্ল্যাটফর্ম টিকিটের! বড় সিদ্ধান্ত রেলের

Indian Railways: আগামী ৬ নভেম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। দীপাবলি ও ছট পুজো উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের বিশাল ভিড়ের জন্যই এই সিদ্ধান্ত। তবে প্রবীণ নাগরিক, অজ্ঞ ও মহিলা যাত্রীদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।

Platform Tickets: বিক্রি বন্ধ প্ল্যাটফর্ম টিকিটের! বড় সিদ্ধান্ত রেলের
ট্রেনে উপচে পড়া ভিড়।Image Credit: X
| Updated on: Oct 28, 2024 | 10:31 AM
Share

নয়া দিল্লি: দীপাবলিতে ঘরে ফিরছেন বহু মানুষ। দূরপাল্লার ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়। রবিবার এই হুড়োহুড়িতেই মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হন ৯ জন। এই ঘটনার পরই বড় সিদ্ধান্ত রেলের। আপাতত মিলবে না প্ল্য়াটফর্ম টিকিট। যাত্রীদের ব্যাপক ভিড়ের কথা মাথায় রেখেই  রেলওয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নর্থান রেলওয়ের তরফে জানানো হয়েছে, আপাতত নয়া দিল্লি, পুরনো দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার ও দিল্লি সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ রাখা হচ্ছে। গাজিয়াবাদ স্টেশনেও প্ল্য়াটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হচ্ছে।

আগামী ৬ নভেম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। দীপাবলি ও ছট পুজো উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের বিশাল ভিড়ের জন্যই এই সিদ্ধান্ত। তবে প্রবীণ নাগরিক, অজ্ঞ ও মহিলা যাত্রীদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।

উৎসবের মরশুমে বিভিন্ন দূরপাল্লার ট্রেন ধরতে ব্যাপক ভিড় হচ্ছে স্টেশনগুলিতে। সে কথা মাথায় রেখে নর্থান রেলওয়ের তরফে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে নয়া দিল্লি ও আনন্দ বিহার স্টেশনে। আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে দুই স্টেশনেই, যেখানে অতিরিক্ত টিকিট কাউন্টার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, এনকোয়ারি কাউন্টার থাকছে। এছাড়া খাবারের স্টল, পানীয় জল ও মোবাইল টয়লেটের ব্যবস্থাও করা হয়েছে।

যে ট্রেনগুলিতে সবথেকে বেশি ভিড় হচ্ছে, যেমন বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, সম্পূর্ণা ক্রান্তি এক্সপ্রেস, বৈশালী এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেস, এই ট্রেনগুলিকে আলাদা নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড় করানো হবে। ট্রেন ছাড়ার কমপক্ষে এক ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে আসতে বলা হয়েছে নর্থান রেলওয়ের তরফে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.