AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মোদী কূটনীতির এটাই জোর! ৫ বন্দি ভারতীয় নাবিককে ফেরাল ইরান

Indian Sailor: বৃহস্পতিবার ইরানে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, আটক ভারতীয়দের মধ্য়ে ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তারা ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন।

মোদী কূটনীতির এটাই জোর! ৫ বন্দি ভারতীয় নাবিককে ফেরাল ইরান
প্রতীকী চিত্রImage Credit: Twitter
| Updated on: May 10, 2024 | 10:14 AM
Share

নয়া দিল্লি: মোদী কূটনীতির জয়জয়কার। বন্দি ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান। তাঁরা ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। ইরানে ভারতীয় দূতাবাসের তরফে এই তথ্য জানানো হয়েছে। ইরানের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানানো হয়েছে।

গত ১৩ এপ্রিল দুবাইয়ের উপকূলে ইজরায়েলের একটি কার্গো জাহাজকে আটক করে ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস। ওই জাহাজে ১৭ জন ভারতীয়ও ছিলেন। তাদেরও আটক করা হয়। এরপরই ভারতীয় দূতাবাসের তরফে পদক্ষেপ করা হয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন।

বৃহস্পতিবার ইরানে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, আটক ভারতীয়দের মধ্য়ে ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তারা ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এমএসসি এরিসের ৫ জন নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় তারা ইরান থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার জন্য আমরা ইরানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

এর আগে, গত ১৮ এপ্রিল ওই জাহাজের এক নাবিক কেরলে ফিরে আসেন। সেই সময়ই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বাকিরাও সুরক্ষিত রয়েছে। প্রয়োজনীয় নথিপত্র পূরণের পর তাদের মুক্তি দেওয়া হবে।

ভারতে ইরানের রাষ্ট্রদূত ইরাজ ইলাহিও জানিয়েছেন, আটক করা জাহাজে থাকা ভারতীয়দের বন্দি করা হয়নি। তারা মুক্ত। দেশে ফিরে যেতে পারেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?