AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: সেভেন সিস্টার্স দখলের হুমকি দিতেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল ভারত

India-Bangladesh Relation: ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্য়াপ্লিকেশন সেন্টার অবস্থিত। বুধবার দুপুর ২টো থেকে নিরাপত্তার কারণে এই ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়। কবে ফের ভিসা সেন্টার খুলবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Bangladesh: সেভেন সিস্টার্স দখলের হুমকি দিতেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল ভারত
বাংলাদেশের হাই কমিশনারকে তলবের প্রতিবাদ। Image Credit: PTI
| Updated on: Dec 18, 2025 | 12:49 PM
Share

নয়া দিল্লি: ভারতের হাই কমিশনে হামলার হুমকি, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হুঙ্কার বাংলাদেশি নেতাদের। এই আচরণ বরদাস্ত করল না ভারত (India)। এবার কড়া পদক্ষেপ। ভারতে নো এন্ট্রি বাংলাদেশিদের। বুধবার থেকেই বাংলাদেশে বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (Indian Visa Application Centre)। ক্রমাগত বিচ্ছিন্নতাবাদীদের হুমকি ও উসকানিমূলক মন্তব্যের পরই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্য়াপ্লিকেশন সেন্টার অবস্থিত। বুধবার দুপুর ২টো থেকে নিরাপত্তার কারণে এই ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়। কবে ফের ভিসা সেন্টার খুলবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। নিরাপত্তার কারণেই ভারত সরকারকে ভিসা সেন্টার বন্ধ করতে হয়েছে। বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রের ওয়েবসাইটেও এ কথা উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, আজ রাজশাহী, খুলনার ভিসা সেন্টারও বন্ধ করে দেওয়া হয়েছে।

যাদের ভিসার আবেদনের জন্য বুধবারের অ্য়াপয়েন্টমেন্ট ছিল, তাদের পরে একদিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে।

ভিসা অ্য়াপ্লিকেশন সেন্টার বন্ধ থাকায়, স্বাভাবিকভাবেই ভারতে আসতে চাওয়া বাংলাদেশিরা সমস্যায় পড়বে। যারা ভারতে এসে, এখান থেকে অন্য দেশের ফ্লাইট ধরেন, তারাও চরম সমস্যায় পড়বেন।

প্রসঙ্গত, গতকালই বিদেশ মন্ত্রকের তরফে ভারতে বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো হয়। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির ক্রমে যে অবনতি হচ্ছে, সে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে হাই কমিশনে হামলার হুমকি এবং  ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য কেড়ে নেওয়ার যে হুমকি দিয়েছেন বালাদেশের এনসিপি নেতা, তার তীব্র প্রতিবাদ জানায় ভারত।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা