AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Child killed: বাড়ির বাইরে খেলতে গিয়ে ‘উধাও’ ৩ বছরের শিশু, প্রতিবেশী মহিলার ওয়াশিং মেশিনে নজর পড়তেই….

Child killed: পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে মৃত শিশুর পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে। আবার কয়েক বছর আগে ওই মহিলার সন্তানের মৃত্যু হয়। এরপর থেকে অভিযুক্ত মানসিক অবসাদে ভুগছিলেন।

Child killed: বাড়ির বাইরে খেলতে গিয়ে 'উধাও' ৩ বছরের শিশু, প্রতিবেশী মহিলার ওয়াশিং মেশিনে নজর পড়তেই....
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Sep 10, 2024 | 4:22 PM
Share

চেন্নাই: সকালে বাড়ির বাইরে খেলছিল একরত্তি শিশুটি। আচমকা সেখান থেকে নিখোঁজ হয়ে যায় সে। চারিদিকে খুঁজেও তাকে পাননি পরিবারের লোকজন। শেষে পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ এসেও প্রথমে কুলকিনারা করতে পারেনি। শেষে প্রতিবেশী মহিলার বাড়ির ওয়াশিং মেশিনে নজর পড়তেই চক্ষু চড়কগাছ সবার। ওয়াশিং মেশিনের মধ্যে শিশুর দেহ। ঘটনাটি তামিলনাড়ুর তিরুনেলভেলির। মৃত শিশুর নাম সঞ্জয়। বছর পঁয়ত্রিশের প্রতিবেশী মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার সকালে নিজের বাড়ির বাইরে খেলছিল সঞ্জয়। তিন বছরের শিশুটিকে আচমকা কোথাও দেখতে পাননি পরিজনরা। এরপর পুলিশের দ্বারস্থ হন তাঁরা। সঞ্জয়দের বাড়ির ঠিক উল্টোদিকেই অভিযুক্ত মহিলার বাড়ি। পুলিশ তাঁর বাড়িতেও সঞ্জয়ের খোঁজে যায়। ওয়াশিং মেশিনের দিকে পুলিশের নজর পড়তেই অস্বস্তি বোধ হতে থাকে মহিলার। আর পুলিশ ওয়াশিং মেশিন খুলতেই তার ভিতর সঞ্জয়ের দেহ দেখতে পায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে মৃত শিশুর পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে। আবার কয়েক বছর আগে ওই মহিলার সন্তানের মৃত্যু হয়। এরপর থেকে অভিযুক্ত মানসিক অবসাদে ভুগছিলেন।

এক পুলিশ অফিসার বলেন, “আমরা সবদিক খতিয়ে দেখছি। জমি নিয়ে পুরনো বিবাদের জেরে এই খুন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে শিশুটিকে খুন করা হয়েছে, ময়নাতদন্তের পরই জানা যাবে।” মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটিকে খুনে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত