AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Driving License Renewal: ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ? অনলাইনে কীভাবে রিনিউয়াল করবেন জেনে নিন!

Traffic Rules: মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালালেই এবার বিপাকে পড়তে হবে। অনেকে জানতেও পারেন না তাঁদের লাইসেন্স শেষ হয়ে গিয়েছে। আবার অনেকে জানেন না কীভাবে এটি রিনিউ করবেন। কোন কোন নথি লাগে লাইসেন্স রিনিউ করতে? জেনে নিন একনজরে।

Driving License Renewal: ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ? অনলাইনে কীভাবে রিনিউয়াল করবেন জেনে নিন!
ট্রাফিক আইন নিয়ে বড় কথা।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 5:44 PM
Share

কলকাতা : শহরের রাস্তায় প্রতিদিন এমন অনেক গাড়ি চালাতে দেখা যায়, যেগুলিকে তদন্ত করলে দেখা যাবে, মালিকের ড্রাইভিং লাইসেন্স নেই। তবে যদি ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন, তখনই পকেট থেকে মোটা টাকা গচ্চা দিতে হয়। তাই যদি লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তা দ্রুত রিনিউ করে নেওয়া জরুরি।

রিনিউ করার সময়সীমা ও অতিরিক্ত সুবিধা কী?

১) লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর বাড়তি ৩০ দিন গ্রেস পিরিয়ড হিসেবে পাওয়া যায়।

২) এই ৩০ দিনের মধ্যে আবেদন করলে কোনও লেট ফি বা জরিমানা দিতে হয় না।

৩) ৩০ দিন পার হয়ে গেলে বাড়তি লেট ফি দিতে হবে।

৪) কিছু কিছু রাজ্যে সর্বোচ্চ ৫ বছর অবধি লাইসেন্স রিনিউয়াল-এর সুযোগ থাকে। তবে এই সময় পেরিয়ে গেলে লাইসেন্স সম্পূর্ণ বাতিল হতে পারে ও নতুন করে ড্রাইভিং পরীক্ষা দিতে হতে পারে।

৫) মেয়াদ উত্তীর্ণ হওয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালানো আইনত একটি অপরাধ। মোটর ভেহিকল অ্যাক্টের ১৭৭ নং ধারা অনুযায়ী, ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে রাজ্য অনুযায়ী জরিমানার পরিমাণ কম বেশি হয়।

কিভাবে লাইসেন্স রিনিউয়ালের অনলাইনে আবেদন করবেন?

১) সরকারি ওয়েবসাইট parivahan.gov.in খুলুন।

২) অপশনটি বেছে নিন।

৩) নিজের লাইসেন্স ও প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে ফি পেমেন্ট করুন।

কী কী তথ্য লাগবে?

১) পুরোনো ড্রাইভিং লাইসেন্স

২) পরিচয়পত্র (যেমন – আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড)

৩) পাসপোর্ট সাইজ ছবি

৪) মেডিকেল সার্টিফিকেট (৫০ বছরের বেশি বয়সীদের জন্য। এর পাশাপাশি বাণিজ্যিক গাড়ির চালকদের জন্য এই সার্টিফিকেট জরুরি।)

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ