AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kedarnath Chopper Crash: কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৭ পুণ্যার্থী

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি।

Kedarnath Chopper Crash: কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৭ পুণ্যার্থী
দুর্ঘটনাস্থলে এনডিআরএফ।Image Credit: X
| Edited By: | Updated on: Jun 15, 2025 | 10:46 AM
Share

আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনও। তার মধ্যেই আরেকটি দুর্ঘটনা। এবার কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার। মৃত্যু হয়েছে ৭ জন পুণ্যার্থীর।  উদ্ধারকাজে নেমেছে NDRF ও SDRF।

জানা গিয়েছে, গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেদারনাথ ধামের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গুপ্তকাশী যাচ্ছিল কপ্টারটি। ভোর ৫টা নাগাদ ৭ জন যাত্রী ও পাইলটকে নিয়ে ওড়ে কপ্টারটি। কিন্তু কিছুক্ষণ পরই তা নীচে নামতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে সাড়ে ৫টা নাগাদ গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ৭  জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে এক শিশুও ছিল বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ ও এসডিআরএফ। তবে জঙ্গল অনেকটাই গভীর হওয়ায়, দুর্ঘটনাস্থলে পায়ে হেঁটে পৌছানো ছাড়া উপায় নেই। সেই কারণে বেশ কিছুটা সময় লাগছে। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা, যারা জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিলেন, তারাই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখতে পান এবং খবর দেন।

গত ২ মে থেকে কেদারনাথ যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এটি পঞ্চম দুর্ঘটনা।  এর আগে গত ১৭ মে উত্তরাখণ্ডে এয়ার এম্বুলেন্স এমার্জন্সি ল্যান্ড করে। গত ৭ জুন চারধাম যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে রাস্তায় ক্র্যাশ ল্যান্ড করে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া হেলিকপ্টার। ওই কপ্টারেও ৫ জন ছিলেন।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট