AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election 2024 Results: ঘুরছে ভোটের খেলা, এবার কি ডাহা ‘ফেল’ পিকে-র ভবিষ্যদ্বাণী?

Lok Sabha Election 2024 Results: সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ভোট গণনায় দেখা যাচ্ছে, এনডিএ ২৯৩ আসনে এগিয়ে। অর্থাৎ পিকে-র ভবিষ্যদ্বাণীর থেকে বেশ কিছুটা এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

Lok Sabha Election 2024 Results: ঘুরছে ভোটের খেলা, এবার  কি ডাহা 'ফেল' পিকে-র ভবিষ্যদ্বাণী?
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Jun 04, 2024 | 12:37 PM
Share

নয়া দিল্লি: তাঁর ভবিষ্যদ্বাণী নাকি অক্ষরে অক্ষরে মেলে। লোকসভা নির্বাচন নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। আজ ভোটের ফল।  গণনার চার ঘণ্টা পর কতটা মিলছে পিকে-র ভবিষ্যদ্বাবাণী?

লোকসভা নির্বাচন নিয়ে প্রশান্ত কিশোর বলেছিলেন, আব কি বার, ৪০০ পারের যে শপথ নিয়েছে বিজেপি, তা পূরণ হবে না। তবে খুব খারাপ ফলও হবে না। গতবারের আসন সংখ্যাই অর্থাৎ বিজেপি ৩০৩ এবং এনডিএ ৩৫৩ আসনেই জয়ের রথ আটকে যেতে পারে। সর্বাধিক ৩৭০ আসন পার করতে পারে বিজেপি শাসিত এনডিএ। বিরোধী জোট ইন্ডিয়া বিশেষ সুবিধা করতে পারবে না বলেই জানিয়েছিলেন পিকে।

এবার ভোটগণনার দিকে আসা যাক। সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ভোট গণনায় দেখা যাচ্ছে, এনডিএ ২৯৩ আসনে এগিয়ে। অর্থাৎ পিকে-র ভবিষ্যদ্বাণীর থেকে বেশ কিছুটা এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

তবে নজরে পড়ার মতো বিষয় হল, বিরোধী ইন্ডিয়া জোটকে নিয়ে যেখানে বিশেষ প্রত্যাশা দেখাননি প্রশান্ত কিশোর, সেখানেই দুপুর ১২টা পর্যন্ত ভোট গণনায় ২৩০ আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। অর্থাৎ এনডিএ-কে পদে পদে কড়া টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট।

Follow Us