AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আদালতের পথেই বন্দুক কেড়ে পালানোর চেষ্টা ধর্ষণে অভিযুক্তের, পাল্টা গুলি পুলিশের

শুক্রবার টিউশন থেকে ফেরার পথে দশম শ্রেণির ওই কিশোরীকে অপহরণ (Kidnap) করে গণধর্ষণ (Gang Rape) করে চার যুবক। এদের মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ(Police)। আজ আদালতে নিয়ে যাওয়ার পথেই তাঁরা পালানোর চেষ্টা করে।

আদালতের পথেই বন্দুক কেড়ে পালানোর চেষ্টা ধর্ষণে অভিযুক্তের, পাল্টা গুলি পুলিশের
ফাইল চিত্র।
| Updated on: Apr 03, 2021 | 4:12 PM
Share

মিরাট: দশম শ্রেণির পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা সামনে আসতেই গ্রেফতার করা হয়েছিল দুই অভিযুক্তকে। তবে আদালতে নিয়ে যাওয়ার পথেই পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করল অভিযুক্তরা। তাঁদের আটকাতে বাধ্য হয়ে গুলি চালায় উত্তর প্রদেশ পুলিশ।

শুক্রবারই টিউশন থেকে ফেরার পথে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে চার যুবক। এদের মধ্যে দুই যুবক ওই কিশোরীরই পাশের গ্রামের বাসিন্দা। ওই কিশোরীকে অপহরণ করে তাঁরা গণধর্ষণ করে বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায়। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে গোটা ঘটনা জানানোর পরই আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা চলাকালীনই ওই কিশোরীর মৃত্যু হয়।

এ দিকে, ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে। সেই চিঠিতেই চার ধর্ষকের নাম উদ্ধার করে পুলিশ। আজ সকালেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে আদালতে নিয়ে যাওয়ার পথেই কাপসাদ গ্রামের কাছে প্রধান অভিযুক্ত লক্ষণ এক পুলিসকর্মীর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে প্রিজন ভ্যান থেকে পালানোর চেষ্টা করে।

পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেই অভিযুক্তরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। বাধ্য হয়েই পাল্টা গুলি চালায় পুলিশ। অভিযুক্ত লক্ষণের পায়ে একটি গুলি লাগে। আহত অবস্থাতেই কিছু দূর পালালেও পরে পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই দুই অভিযুক্ত। আহত ওই অভিযুক্তকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

অভিযোগ পত্র অনুযায়ী, গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ পড়তে গিয়েছিল ওই কিশোরী। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি ফিরে ওই কিশোরী জানায়, চার যুবক তাঁকে ধর্ষণ করে। এদের মধ্যে একজন আবার তাঁর সহপাঠী।

আরও পড়ুন: ‘দেহ ব্যবসায়ী হিসেবে প্রদর্শন’, ক্ষোভ-দুঃখে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেরলের প্রথম রূপান্তরকামী প্রার্থী

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা