AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Divya Pahuja Murder Case: খুনের ১২ দিন পর হরিয়ানার খাল থেকে উদ্ধার মডেল দিব্যার দেহ, কলকাতায় গ্রেফতার অভিযুক্ত

Murder case: ২৭ বছর বয়সি মডেল দিব্যা পাহুজাকে ৫ ব্যক্তি মিলে গুরুগ্রামের হোটেলে নিয়ে যায়। সেখানেই তাঁর মাথায় গুলি করা হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে দিল্লির ব্যবসায়ী অভিজিৎ সিংয়ের বিরুদ্ধে। অভিজিৎ-সহ ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

Divya Pahuja Murder Case: খুনের ১২ দিন পর হরিয়ানার খাল থেকে উদ্ধার মডেল দিব্যার দেহ, কলকাতায় গ্রেফতার অভিযুক্ত
হরিয়ানার খালে উদ্ধার মডেল দিব্যা পাহুজার দেহ। ফাইল ছবি।
| Updated on: Jan 13, 2024 | 3:13 PM
Share

চণ্ডীগঢ়: গুলিবিদ্ধ হওয়ার ১২ দিন পর অবশেষে মিলল দেহ। শনিবার সকালে হরিয়ানার তোহনা এলাকায় ভাকরা খাল থেকে মডেল দিব্যা পাহুজার পচা-গলা দেহ উদ্ধার হয়েছে। গত ১ জানুয়ারি গুরুগ্রামের একটি হোটেলে তাঁকে গুলি করে খুন করা হয়। দিব্যার পরিবারের সদস্যরা তাঁর দেহটি নিশ্চিত করেছে বলে পুলিশ জানিয়েছে।

গুরুগ্রাম পুলিশ সূত্রে খবর, গত ১ জানুয়ারি গুরুগ্রামের একটি হোটেলে গুলিবিদ্ধ হয়ে খুন হন দিব্যা পাহুজা। তারপর তাঁর দেহ লোপাট করার চেষ্টা হয়। গুরুগ্রাম পুলিশের ৬টি দল তদন্তে নামে। পঞ্জব পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-র ২৫ সদস্যের দল দিব্যার দেহের খোঁজে নামে। ১১ দিন পর অবশেষে দেহ মিলল। গুরুগ্রামের পুলিশ আধিকারিক মুকরেশ কুমার বলেন, দেহে ট্যাটু দেখে দিব্যা পাহুজাকে শনাক্ত করা হয়েছে।

মামলার মোড় ঘুরেছে বলরাজ গিল নামে এক ব্যক্তি গ্রেফতারের পর। শুক্রবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে তিনি গ্রেফতার হন। তারপর তাঁকে জেরা করেই দিব্যার দেহের হদিশ মেলে। বলরাজকেই দিব্যার দেহ লোপাটের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জেরায় জানতে পেরেছে পুলিশ। তারপর জেরার মুখে বলরাজ জানায়, ১ জানুয়ারি গুরুগ্রামের হোটেলে দিব্যাকে খুন করার পর সেখান থেকে ২৭০ কিলোমিটার দূরে পঞ্জাবের পাটিয়ালার একটি খালে দিব্যার দেহ ফেলে এসেছেন। এরপর সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দেহ। হোলের সিসিটিভি ফুটেজেও দিব্যার দেহ টেনে নিয়ে গিয়ে গাড়িতে তোলার ছবি মিলেছে।

পুলিশ জানায়, ২৭ বছর বয়সি মডেল দিব্যা পাহুজাকে ৫ ব্যক্তি মিলে গুরুগ্রামের হোটেলে নিয়ে যায়। সেখানেই তাঁর মাথায় গুলি করা হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে দিল্লির ব্যবসায়ী অভিজিৎ সিংয়ের বিরুদ্ধে। অভিজিৎ-সহ ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, গুরুগ্রামের গ্যাংস্টার সন্দীপ গাদোলি খুনের মামলার অন্যতম সাক্ষী ছিলেন দিব্যা পাহুজা। ২০১৬ সালে সন্দীপের সঙ্গে মুম্বই গিয়েছিলেন দিব্যা। সেখানেই ভুয়ো এনকাউন্টারে মৃত্যু হয় সন্দীপের। সেই ঘটনায় জেলেও যেতে হয়েছিল দিব্যাকে। গত বছরই তিনি জামিন পান।

Follow Us
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ