AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bulli Bai App : ‘অপরিণত বুদ্ধিকে কাজে লাগানো হয়েছে,’ ‘বুল্লি বাই’ অ্যাপ মামলায় জামিন তিন অভিযুক্তের

Bulli Bai App : বুল্লি ভাই অ্যাপ মামলায় তিন অভিযুক্তকে জামিন দিল মুম্বইয়ের মেট্রোপলিটন কোর্ট। ২৫,০০০ টাকার বন্ডের শর্তে তাদের জামিন দেওয়া হয়েছে।

Bulli Bai App : 'অপরিণত বুদ্ধিকে কাজে লাগানো হয়েছে,' 'বুল্লি বাই'  অ্যাপ মামলায় জামিন তিন অভিযুক্তের
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 5:53 PM
Share

মুম্বই : বুল্লি বাই অ্যাপ মামলায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে জামিন দিল মুম্বইয়ের মেট্রোপলিটন কোর্ট। বুল্লি বাই অ্যাপ মামলায় মোট ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্য়ে তিনজন বিশাল কুমার ঝা, শ্বেতা সিং ও মায়াঙ্ক আগরওয়ালকে ১২ এপ্রিল জামিন দিয়েছেন বান্দ্রা কোর্টের ম্যাজিস্ট্রেট কেসি রাজপুত। তবে বাকি তিন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছে। কোর্টের পর্যবেক্ষণ যে, এই তিন অভিযুক্তের বুল্লি বাই অ্যাপ মামলায় তাদের দোষ অপেক্ষাকৃত কম। তাদের অপ্রাপ্ত বয়স ও বুদ্ধিকে কাজে লাগিয়েছে বাকি তিনজন অভিযুক্ত।

এই তিন অভিযুক্তকে জামিনের নির্দেশ দেওয়ার পর ম্য়াজিস্ট্রেট তাদের পরিবারের উদ্দেশেও কিছু পর্যবেক্ষণ রেখেছেন। অভিযুক্তদের অভিভাবকদের সামাজিক ও সোশ্যাল মাধ্যমে তাদের ব্যবহারের জন্য কাউন্সিলিং করার পরামর্শ দেন। বিশাল, শ্বেতা ও মায়াঙ্ককে ২৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ড ও সিউরিটি বন্ডের শর্তে জামিন দেওয়া হয়েছে। অভিযুক্তদের তাদের ও অভিভাবকদের বিস্তারিত ঠিকানাও দিতে বলা হয়েছে। বাকি দুই অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। এবং আর একজন অভিযুক্ত নীরজ বিষ্ণোইকে পুনরায় নতুন করে জামিনের আবেদন করার কথা বলা হয়েছে। তার বর্তমান আবেদনে তার ও আইনজীবীর কোনও স্বাক্ষর ছিল না। তাদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করার পরেই তারা জামিনের আবেদনের জন্য আপিল করেন। তারা আবেদন জানিয়েছে যে, তারা সেরকম কোনও গুরুতর অপরাধ করেনি।

বুল্লিবাই অ্যাপ মামলা

২০২২ সালের ১ জানুয়ারি একটি অ্যাপ সামনে আসে ‘বুল্লি বাই অ্যাপ’। অভিযোগ ওঠে, এই অ্যাপে মুসলিম মহিলাদের ‘নিলাম’ করা হচ্ছে। এই অ্যাপে অনেক মুসলিম মহিলার ছবি আপলোড করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই তালিকায় এক সাংবাদিক ছিলেন বলেও জানা গিয়েছিল।

আরও পড়ুন : Kumar Vishvas : কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জের, প্রাক্তন আপ নেতার ঘরে হানা পঞ্জাব পুলিশের

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!