AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fraud Alert: ‘৫ কোটি দাও, সাংসদ হয়ে যাবে…’ টাকা হজমের অভিযোগে গ্রেফতার সাধুবাবা

Fraud Case: ওই ব্যবসায়ীর অভিযোগ, নানকদাস মহারাজ তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করার কথা বলেছিলেন। সেই সমতো তাঁর থেকে দুই দফায় দুই কোটি টাকা নিয়েছিলেন। প্রথমে নবীন সিং নামে এক অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ৭৫ লাখ টাকা জমা করানো হয়েছিল এবং তারপর নানকদাস মহারাজকে ৭৫ লাখ টাকা নগদ দেওয়া হয়েছিল।

Fraud Alert: '৫ কোটি দাও, সাংসদ হয়ে যাবে...' টাকা হজমের অভিযোগে গ্রেফতার সাধুবাবা
গ্রেফতার নানকদাস মহারাজImage Credit: TV9 Network
| Updated on: May 12, 2024 | 10:34 PM
Share

রাজস্থান: লোকসভা ভোটের মাঝেই এবার এক সাধুর পর্দাফাঁস করল পুলিশ। সাংসদ বানিয়ে দেওয়ার টোপ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ওই সাধুর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগৌর জেলায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নানকদাস মহারাজ নামে ওই সাধু নিজেকে নাগৌরের বদি খাতু এলাকায় এক আশ্রমের সঙ্গে যুক্ত বলে দাবি করছিলেন। অভিযোগ, নরেন্দ্র সিং নামে এক ব্যক্তিকে রাজ্যসভার সাংসদ বানিয়ে দেওয়ার টোপ দিয়ে তাঁর থেকে ৫ কোটি টাকা চেয়েছিলেন ওই ব্যক্তি।

নাগৌরের বদি খাতু এলাকায় নানকদাস মহারাজের একটি আশ্রম রয়েছে। তাঁর বাড়ি জয়াল বিধানসভার অন্তর্গত বদি খাতুর ধিজপুরা গ্রামে। জয়াল বিধানসভা কেন্দ্রের রাজনীতিতেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় বলে জানা যাচ্ছে। গত ২৫ এপ্রিল দিল্লির কিশানগড় থানায় নানকদাস মহারাজের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে। নরেন্দ্র সিং নাম ওই অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, নানকদাস ও নবীন সিং তাঁকে ৫ কোটি টাকার প্রতারণা করেছেন।

ওই ব্যবসায়ীর অভিযোগ, নানকদাস মহারাজ তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করার কথা বলেছিলেন। সেই সমতো তাঁর থেকে দুই দফায় দুই কোটি টাকা নিয়েছিলেন। প্রথমে নবীন সিং নামে এক অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ৭৫ লাখ টাকা জমা করানো হয়েছিল এবং তারপর নানকদাস মহারাজকে ৭৫ লাখ টাকা নগদ দেওয়া হয়েছিল। দুই দফায় এই টাকা দেওয়ার পর থেকেই নবীন সিং ও নানকদাস সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা