AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Puri Temple Ratna Bhandar: সোনা-দানা ছাড়ুন, পুরীর রত্ন ভাণ্ডারের ভিতরে ছিল ‘এই’ জিনিস যা ভাবতেও পারেননি কেউ…ভিতরে যেতেই স্তম্ভিত

Ratna Bhandar: পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলার পরই জানা গিয়েছিল যে ভিতর থেকে বেশ কয়েকটি দেব-দেবীর মূর্তি উদ্ধার হয়েছে। বহুমূল্য বিভিন্ন ধাতুর তৈরি ওই মূর্তিগুলি বহু দশক ধরে কুঠুরির ভিতরেই অযত্নে পড়ে থাকায়, তা সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে।

Puri Temple Ratna Bhandar: সোনা-দানা ছাড়ুন, পুরীর রত্ন ভাণ্ডারের ভিতরে ছিল 'এই' জিনিস যা ভাবতেও পারেননি কেউ...ভিতরে যেতেই স্তম্ভিত
কী রয়েছে রত্ন ভাণ্ডারের ভিতরে?Image Credit: Twitter
| Updated on: Jul 22, 2024 | 7:44 AM
Share

ভুবনেশ্বর: ৪৬ বছর পর ফের খুলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। ভক্ত-সেবাইত থেকে সাধারণ মানুষের মনে আগ্রহ ছিল কী রয়েছে ওই ভাণ্ডারের ভিতরে, তা জানার জন্য। এবার রত্ন ভাণ্ডারের শুধু বাইরের অংশ নয়, ভিতরের কুঠুরিও তালা ভেঙে খোলা হয়েছে, যা আগেরবার করা হয়নি। আর রত্ন ভাণ্ডারের ভিতরের কুঠুরি খুলতেই এমন সব জিনিস মিলছে, যার কথা কল্পনাও করতে পারেননি প্রত্নতত্ত্ববিদরা।

পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলার পরই জানা গিয়েছিল যে ভিতর থেকে বেশ কয়েকটি দেব-দেবীর মূর্তি উদ্ধার হয়েছে। বহুমূল্য বিভিন্ন ধাতুর তৈরি ওই মূর্তিগুলি বহু দশক ধরে কুঠুরির ভিতরেই অযত্নে পড়ে থাকায়, তা সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। রত্ন ভাণ্ডারের সমীক্ষা শেষের পর তা পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। এবার রত্ন ভাণ্ডারের ভিতর থেকে বের হল আরও চমকপ্রদ জিনিস।

জানা গিয়েছে, রত্ন ভাণ্ডারের ভিতরের চেম্বার বা অংশ থেকে শতাব্দী প্রাচীন তলোয়ার, বর্শা ও বল্লম পাওয়া গিয়েছে। গত বৃহস্পতিবার যখন রত্ন ভাণ্ডারের ভিতরের সমস্ত মূল্যবান সামগ্রী স্থানান্তরিত করা হচ্ছিল, সেই সময়ই প্রাচীনকালে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্রগুলি উদ্ধার হয়।

১১ সদস্যের যে কমিটি মন্দিরের রত্ন ভাণ্ডারের ভিতরে প্রবেশ করেছেন, তার এক সদস্য বলেন, “গত ১৪ জুলাই আমরা প্রাচীন কয়েকটি মূর্তি পেয়েছিলাম। এবার আমরা কিছু তলোয়ার ও বর্শা-বল্লম পেয়েছি। বিশালাকার একটি কাঠের সিন্দুকের পাশে এগুলি রাখা ছিল। অত্য়ন্ত ভারী এই অস্ত্রগুলি। তবে এত বছর বন্ধ থাকায়, তা কালো হয়ে গিয়েছে।”

রত্ন ভাণ্ডার সুপারভাইসরি কমিটির চেয়ারম্যান বিশ্বনাথ রথ জানান, আপাতত অস্ত্রগুলিতে সুরক্ষিতভাবে সিল করে, অস্থায়ী স্ট্রং রুমে রাখা হয়েছে। সমীক্ষা শেষে এর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, ১১৯০-র দশকে রাজা অনন্তবর্মন দেব পুরীর জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন ১০.৭ একর জমির উপরে। ১৪৬০ সালে রাজা কপিলেন্দ্র দেব নাকি ১৬টি হাতির পিঠে চাপিয়ে বিপুল সোনা এনে রত্ন ভাণ্ডারে রেখেছিলেন। পরবর্তী সময়ে কমপক্ষে ১৮ বার পুরী মন্দিরে হামলা ও লুটপাট হয়। হামলাকারীদের কাছে পুরীর মন্দির অমূল্য খাজানার ঠিকানা ছিল। মন্দিরের সেবাইতদের দাবি, রাজারা হয়তো ওই সম্পদ রক্ষা করতেই রত্ন ভাণ্ডারের ভিতরে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র রেখেছিলেন।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী