AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sadhguru: ভারত-ইন্দোনেশিয়ার আধ্যাত্মিক সেতুর খোঁজে সদগুরু, নামলেন বিশা কর্মযজ্ঞে

Sadhguru: দশ দিনের ইন্দোনেশিয়া সফরে সেখানকার বিভিন্ন আধ্যাত্মিক স্থান পরিদর্শন করবেন ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু। এরপর সেখান থেকে কম্বোডিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় দুই দেশের ঐতিহাসিক যোগসূত্রের কথা বোঝাতে গিয়ে সদগুরু ওড়িশার 'বালি যাত্রা'র কথা তুলে ধরেন।

Sadhguru: ভারত-ইন্দোনেশিয়ার আধ্যাত্মিক সেতুর খোঁজে সদগুরু, নামলেন বিশা কর্মযজ্ঞে
ইন্দোনেশিয়ায় সদগুরুImage Credit: Twitter
| Updated on: Apr 20, 2024 | 6:48 PM
Share

নয়া দিল্লি ও বালি: মাত্র এক মাস হয়েছে মস্তিস্কে অস্ত্রোপচারের। তারপর আবার পুরোদমে নিজের বিশাল কর্মযজ্ঞে নেমে পড়েছেন সদগুরু। শুক্রবার ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আর তারপর আবার বেরিয়ে পড়েছেন দশ দিনের ইন্দোনেশিয়া সফরে। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সেতু রয়েছে, সেটাই আরও ভাল করে অনুধাবন করতে বালিতে পৌঁছেছেন তিনি। সদগুরুকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রী স্যান্ডিয়াগা উনো। উপস্থিত ছিলেন বালিতে ভারতের কনসুল জেনারেল শশাঙ্ক বিক্রমও।

দশ দিনের ইন্দোনেশিয়া সফরে সেখানকার বিভিন্ন আধ্যাত্মিক স্থান পরিদর্শন করবেন ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু। এরপর সেখান থেকে কম্বোডিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় দুই দেশের ঐতিহাসিক যোগসূত্রের কথা বোঝাতে গিয়ে সদগুরু ওড়িশার ‘বালি যাত্রা’র কথা তুলে ধরেন। এটি হল ওড়িশার একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যা, বালির সঙ্গে ওড়িশার মানুষের অতীতের যোগসূত্রের দিকে ইঙ্গিত করে বলেই মনে করেন তিনি। এই বার্ষিক অনুষ্ঠানের সময়, ওড়িশার মানুষ তাঁদের পূর্বপুরুষদের বালির উদ্দেশে সমুদ্রযাত্রাকে স্মরণ করে জলে রঙ-বেরঙের প্রতীকী নৌকা, কলার ভেলা ভাসিয়ে দেন।

ইন্দোনেশিয়ার বিভিন্ন আধ্যাত্মিক স্থানগুলি যেভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তারও প্রশংসা করেন সদগুরু। তাঁর মতে, ইন্দোনেশিয়ার প্রতি বিশ্ববাসীকে আকৃষ্ট করার জন্য এটি একটি ‘সঠিক কারণ’ হতে পারে। সদগুরু তাঁর দশ দিনের ইন্দোনেশিয়া সফরকালে বেসাকি, তির্তা এমপুল মন্দির-সহ আরও অন্যান্য ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শন করবেন। সংস্কৃতি ও মন্দিরের নেপথ্যের বিজ্ঞানের খোঁজ করবেন তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?