AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs KKR: কেকেআর ব্যাটিংকে কোমা থেকে তুললেন আইয়ার! ১৬৯ রানেই অলআউট

IPL 2024, MI vs KKR: খুব কম ম্যাচেই দেখা যায়, প্রথম ইনিংসেই কোনও টিম ইমপ্যাক্ট প্লেয়ার নামায়। এই ম্যাচে কেকেআরকে ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে হল। বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের। তাঁর কাছে দুর্দান্ত সুযোগ ছিল ব্যাট হাতে আরও একবার নিজেদের দক্ষতা প্রমাণের। পাওয়ার প্লে-তেই ব্যাটিংয়ে নেমেছিলেন। সময়ও ছিল প্রচুর। কিন্তু সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ।

MI vs KKR: কেকেআর ব্যাটিংকে কোমা থেকে তুললেন আইয়ার! ১৬৯ রানেই অলআউট
Image Credit: BCCI
| Updated on: May 03, 2024 | 9:26 PM
Share

ওয়াংখেড়ের সঙ্গে কি পুরনো ইডেন গার্ডেন্সের অদলবদল হয়ে গিয়েছে! কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বিপর্যয় দেখে তেমনই মনে হয়েছিল। শট সিলেকশনের যেমন গলদ তেমনই পিচেরও ভূমিকা রয়েছে। পিচে শুরুতে বল থমকে আসছিল। তেমনই স্পিনারদের জন্যও সুবিধা। গত ওয়ান ডে বিশ্বকাপে ইডেনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় পিচ যেমন মনে হয়েছিল, ঠিক যেন তেমনই পরিস্থিতি। মাত্র ৫৭ রানেই পাঁচ উইকেট হারায় কেকেআর।

খুব কম ম্যাচেই দেখা যায়, প্রথম ইনিংসেই কোনও টিম ইমপ্যাক্ট প্লেয়ার নামায়। এই ম্যাচে কেকেআরকে ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে হল। বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের। তাঁর কাছে দুর্দান্ত সুযোগ ছিল ব্যাট হাতে আরও একবার নিজেদের দক্ষতা প্রমাণের। পাওয়ার প্লে-তেই ব্যাটিংয়ে নেমেছিলেন। সময়ও ছিল প্রচুর। কিন্তু সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ। কেকেআরকে ভরসা দেন ভেঙ্কটেশ আইয়ার ও ইমপ্যাক্ট প্লেয়ার।

মণীশ পান্ডেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামায় কেকেআর। ভেঙ্কটেশের সঙ্গে তাঁর অনবদ্য জুটির সৌজন্যেই ১৫০-র গন্ডি পেরোয় কেকেআর। যদিও ভেঙ্কটেশের ভুলেই বড় ক্ষতি হয় কেকেআরের। মণীশ পান্ডে ৪২ রানে ফিরতেই ক্রিজে প্রবেশ আন্দ্রে রাসেলের। ছয় মেরে শুরু করেন। ভেঙ্কির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট রাসেল। বলা ভালো ভেঙ্কটেশের ভুলেই। ভেঙ্কটেশ আইয়ার গত মরসুমে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এ বার ৭০ রানে ফিরলেন। তাঁর উইকেটেই অলআউট হয় কেকেআর।

মুম্বইয়ের টার্গেট ১৭০ রান। এই রানের পুঁজি নিয়ে কঠিন লড়াই কেকেআরের। তবে স্পিনাররা ভালো পারফর্ম করতে পারলে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে নাইট শিবির।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা