AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agitation : ভারতীয় কলেজে ভর্তির দাবি নিয়ে রাজপথে ইউক্রেন ফেরত পড়ুয়ারা

Agitation : রবিবার নয়া দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ দেখান ইউক্রেন ফেরত পড়ুয়ারা। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের অনুরোধ, রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলির অধীনে কলেজগুলিতে তাঁদের পড়াশোনা শেষ করার বন্দোবস্ত করে দেওয়া হোক।

Agitation : ভারতীয় কলেজে ভর্তির দাবি নিয়ে রাজপথে ইউক্রেন ফেরত পড়ুয়ারা
ছবি সৌজন্যে : ANI
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 7:43 PM
Share

নয়া দিল্লি : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে রীতিমত পালিয়ে আসতে বাধ্য হয়েছেন সেখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়া। তাঁদের মধ্যে বেশিরভাগই মেডিক্যালের ছাত্র-ছাত্রী। দেশে ফিরে আসলেও অনিশ্চয়তা কমেনি। মেডিক্যালের পড়াশোনা মাঝ পথে ছেড়েই তাঁদের দেশে ফিরতে হয়েছে। ডিগ্রি অর্জন হয়নি। তাঁদের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী। সংখ্যাটা নেহাতই কম নয়। প্রায় ২০,০০০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা সম্পূর্ণ না করেই দেশে ফেরেন। এবার ভারতীয় কলেজে মেডিক্যাল পড়াশোনা শেষ করতে দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন সেই পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। রবিবার নয়া দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ দেখান তাঁরা। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের অনুরোধ, রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলির অধীনে কলেজগুলিতে তাঁদের পড়াশোনা শেষ করার বন্দোবস্ত করে দেওয়া হোক।

১৮ টি রাজ্য়ের প্রায় ৫০০ জন এমবিবিএস পড়ুয়া এবং তাঁদের অভিভাবক জন্তর মন্তরে প্যারেন্টস অ্যাসোসিয়েশন অফ ইউক্রেন এমবিবিএস স্টুডেন্টস (PAUMS) এ যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। অভিভাবকরা জানিয়েছেন যে, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির জন্য তাঁদের সন্তানদের ভবিষ্যত থমকে গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে বিক্ষোভে অংশ্রগ্রহণকারী এক অভিভাবক জানিয়েছেন যে, সরকার পড়ুয়াদের ইউক্রেন থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। সরকারের উচিত সেইভাবে তাঁদের কেরিয়ার বাঁচানো।

উল্লেখ্য, এই একই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছিলেন। তিনি ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের রাজ্যের মেডিক্যাল কলেজে পড়াশোনা শেষ করা ও ইন্টার্নশিপ করতে দেওয়ার জন্য ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন। এদিকে ৪ মার্চ ন্য়াশনাল মেডিক্যাল কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পড়ুয়াদের ইন্টার্নশিপ বাকি রয়েছে তাঁরা ভারতে তাঁদের ইন্টার্নশিপ শেষ করতে পারবেন। কিন্তু যাঁরা সবে পড়াশোনা শুরু করেছেন তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি সরকার।

আরও পড়ুন : Ripun Bora Joins TMC : হাত ছেড়ে জোড়াফুলে অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান, অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে রিপুন

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!