AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আকবরে’ আপত্তি! ‘ঔপনিবেশিকতা’র চিহ্ন মুছতে বড় সিদ্ধান্ত যোগীর

Uttar Pradesh: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "এইসব শহরের নাম উচ্চারণ করলেও মুখ বিস্বাদ হয়ে যায়। সব কিছু বদলে যাবে। আমাদের দেশ থেকে ঔপনিবেশিকতাবাদের সমস্ত চিহ্ন মুছে ফেলতে হবে। আমাদের ঐতিহ্যকে সম্মান দিতে হবে।" 

'আকবরে' আপত্তি! 'ঔপনিবেশিকতা'র চিহ্ন মুছতে বড় সিদ্ধান্ত যোগীর
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।Image Credit: PTI
| Updated on: May 10, 2024 | 12:53 PM
Share

লখনউ: আরও এক শহরর বদল হবে নাম? যোগীরাজ্য থেকে মুছে ফেলা হচ্ছে মোঘল শাসনের সমস্ত চিহ্ন। ইতিমধ্যেই এলাহাবাদ হয়ে গিয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই স্টেশনের নাম বদলে গিয়েছে দীন দয়াল উপাধ্যায়ের নামে। একাধিক শহরেরও নাম বদল হয়েছে। এবার আরও এক শহরের নাম বদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার আকবরপুরের নাম বদলের ইঙ্গিত দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “এইসব শহরের নাম উচ্চারণ করলেও মুখ বিস্বাদ হয়ে যায়। সব কিছু বদলে যাবে। আমাদের দেশ থেকে ঔপনিবেশিকতাবাদের সমস্ত চিহ্ন মুছে ফেলতে হবে। আমাদের ঐতিহ্যকে সম্মান দিতে হবে।”

সূত্রের খবর, আকবরপুরের নাম বদল করতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি আলিগড়, আজমগড়, শাহজাহানপুর, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, ফারুক্কাবাদ ও মোরাদাবাদের নাম পরিবর্তন করারও প্রস্তাব আনা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরই যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের একাধিক জনপ্রিয় জায়গার নাম বদল করেছেন।  মুঘলসরাই রেল স্টেশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়েছে। ২০১৯ সালে কুম্ভ মেলার ঠিক আগে এলাহাবাদের নামও পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয়।ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা করা হয়েছে, ঝাঁসি স্টেশনের নাম বদলে হয়েছে রানি লক্ষ্মী বাঈ। আলিগড়ের নামও পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব আনা হয়েছে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত