AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee: ‘ডিএম ম্যাডাম, আমি রচনা বলছি…’, শেষবেলায় হাজির হয়ে কী অভিযোগ তুললেন

Rachna Banerjee: শেষবেলায় একটি বুথে পৌঁছেই ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রচনা। একটি বুথে বারবার ইভিএম বিকল হয়ে যাচ্ছে, এমনই অভিযোগ তোলেন তিনি। রচনার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার।

Rachna Banerjee: 'ডিএম ম্যাডাম, আমি রচনা বলছি...', শেষবেলায় হাজির হয়ে কী অভিযোগ তুললেন
বুথে হাজির রচনা বন্দ্যোপাধ্য়ায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 20, 2024 | 7:40 PM
Share

হুগলি: সকাল থেকে ভোট ময়দানে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়কে। রণংদেহী মেজাজে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। কিন্তু পঞ্চম দফা ভোটের দিন সকাল থেকে সেভাবে দেখা যায়নি হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। তবে শেষবেলায় একটি বুথে পৌঁছেই ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রচনা। একটি বুথে বারবার ইভিএম বিকল হয়ে যাচ্ছে, এমনই অভিযোগ তোলেন তিনি।

সোমবার বিকেলে তিনি কর্মীদের নিয়ে পৌঁছে যান রচনা। তিনি দাবি করেন, ওই ৭৪ নম্বর বুথে এদিন সকাল থেকে বারবার ইভিএম মেশিন বিকল হয়ে গিয়েছে। ঠিক করা হলেও আবার খারাপ হয়ে যায় মেশিন। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। এই পরিস্থিতি দেখে প্রশাসনের কাছে নিজেই অভিযোগ জানান রচনা।

সংবাদমাধ্যমের সামনে, বুথে দাঁড়িয়েই এদিন তিনি ফোন করেন জেলাশাসককে। ফোন করে বলেন, ‘ডিএম ম্যাডাম, আমি রচনা বন্দ্যোপাধ্যায় বলছি।’ ইভিএম বিকল হওয়ার কথা জেলাশাসককে বলেন তিনি। পরে তিনি আশ্বস্ত করেন, যাঁরা সন্ধ্যা ৬ টার মধ্যে বুথে প্রবেশ করবেন, তাঁরা প্রত্যেকে ভোট দিতে পারবেন।

রচনা বলেন, ‘সকাল থেকে খালি ইভিএম বিকল হচ্ছে। বারবার মেশিন খারাপ হচ্ছে। প্রচুর মানুষ বাড়ি চলে গিয়েছে, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে! আমার মনে হয় ইচ্ছা করে করা হচ্ছে। এটা পুরোটাই তৃণমূলের এলাকা। সবাই এখানে তৃণমূল সমর্থক। তাই এভাবে বাধা দেওয়া হচ্ছে। উপস্থিত ভোটাররা অনেকেই জানান, তাঁরা ১ ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছেন লাইনে।’ রচনার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?