West Bengal NEWS Live Updates: কোথাও লাড্ডু বিলি, কোথাও যজ্ঞ, কোথাওবা পেল্লাই কেক! মোদীজীর জন্মদিনে আজ দেশ ‘সেলিব্রেশনের মুডে’
West Bengal NEWS Live Updates: প্রধানমন্ত্রীর জন্মস্থান গুজরাটের ভডনগরের শর্মিষ্ঠা সরোবরে প্রভাত আরতি করে দিন শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর গুজরাটের ভডনগর থেকে বিজেপি কার্যকর্তাদের বাইক র্যালির সূচনা করবেন অমিত শাহ।

LIVE NEWS & UPDATES
-
Amit Shah: মোদী-তর্পণে শাহ
- বিশ্বের বিশ্বাস জিতেছেন মোদী: অমিত শাহ
- গুজরাট থেকেই পরিবর্তনের যাত্রা শুরু: শাহ
- গুজরাট মডেলের ভিত্তিতেই মোদী প্রধানমন্ত্রী: শাহ
- নীতিপঙ্গুত্ব থেকে সুশাসন এনেছেন প্রধানমন্ত্রী: শাহ
- ভারতমাতাকে জীবন সমর্পণ করেছেন মোদী: শাহ
-
TMC: দিল্লির উদ্দেশে ঋতব্রতরা
- দিল্লির উদ্দেশ্যে পাঁচ সদস্যের নব্য তৃণমূলের টিম কলকাতা বিমানবন্দরে।
- বিকাল তিনটেয় দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবে ঋতপন্থী তৃণমূল নেতৃত্ব।
- টিমে রয়েছেন অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মহ:আখরুজ্জামান, চন্দ্রিমা ভট্টাচার্য।
- বিকাল ৪টেয় কালীঘাটপন্থী তৃণমূল শিবিরকে তলব করেছে কমিশন
- গতকালই কমিশনে চূড়ান্ত নথি জমা দিয়েছে তৃণমূলের ২ শিবির।
-
-
Seba Sankalpa: একমাসব্যাপী সেবা সংকল্প অভিযানের সূচনা
- বৃহস্পতিবার থেকে শুরু করে একমাসব্যাপী সেবা সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন বিজেপি সভাপতি।
- এই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবার উপর প্রদর্শনী-সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। দেশব্যাপী পরিছন্নতা অভিযানেরও সূচনা করা হবে।
- এরপর মধ্যপ্রদেশের উজ্জয়ন এবং ইন্দোরে সেবা দিবসের একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নবীন। সন্ধ্যায় দেশের ৭০০টি জায়গায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করে ‘আশীর্বাদ কা দিয়া’ অর্থাৎ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি নেওয়া হবে।
- এছাড়াও ৫০০টি গুরুত্বপূর্ণ এবং জনবহুল জায়গায় ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচি নেওয়া হবে। উজ্জয়নের রামঘাটে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালাবেন বিজেপি সভাপতি নীতীন নবীন।
-
Modi’s Birthday Celebration: বারাণসীতে বিশেষ আয়োজন
- বাইক র্যালি মোদির জন্মস্থান গুজরাটের ভডনগর থেকে যাবে তাঁর লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের বারানসীতে।
- একই সময় বারানসি থেকে ভডনগরমুখী আরও একটি বাইক র্যালীর সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
- রাজনাথ সিংহের সঙ্গে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী এবং এলজেপি নেতা চিরাগ পাসওয়ান।
- দিল্লিতে বিজেপি সদর দপ্তরে রক্তদান শিবিরের সূচনা করবেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
- একইসঙ্গে প্রধানমন্ত্রী জন্মদিনকে সেবা দিবস হিসেবে ঘোষণা করবেন তিনি
আজ দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মস্থান গুজরাটের ভডনগরের শর্মিষ্ঠা সরোবরে প্রভাত আরতি করে দিন শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর গুজরাটের ভডনগর থেকে বিজেপি কার্যকর্তাদের বাইক র্যালির সূচনা করবেন অমিত শাহ। সঙ্গে থাকবেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দু প্যাটেল, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, কেন্দ্রীয়মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং বিজেপি যুব মোর্চা প্রেসিডেন্ট হেমাঙ্গ যোশী। বাইক র্যালি মোদির জন্মস্থান গুজরাটের ভডনগর থেকে যাবে তাঁর লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের বারানসীতে। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
Published On - Sep 17,2026 10:27 AM
