AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Naka Checking Cash Recovery: হাওড়ার পর এবার বালিগঞ্জ! নাকা তল্লাশিতে উদ্ধার ২৫ লাখ

Ballygunge cash seizure in Kolkata: আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করে তল্লাশি চালাতেই তার ভেতর থেকে প্রায় ২৫ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত আয়কর দফতরের আধিকারিকদের খবর দেওয়া।

Kolkata Naka Checking Cash Recovery: হাওড়ার পর এবার বালিগঞ্জ! নাকা তল্লাশিতে উদ্ধার ২৫ লাখ
দিকে দিকে চলছে তল্লাশি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Apr 18, 2026 | 10:19 AM
Share

কলকাতা: ভোটের আবহে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গোটা রাজ্যজুড়েই। বৈধ আর্থিক লেনদেন রুখতে নাকা তল্লাশি বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষ করে কালো টাকার ব্যবহার, ভোট প্রক্রিয়ায় অর্থের প্রভাব রুখতে তৎপর প্রশাসন। সম্প্রতি কলকাতা ও হাওড়ায় পরপর দুটি বড় অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার। সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা এলাকায় নাকা তল্লাশির সময় বড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশন। 

আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করে তল্লাশি চালাতেই তার ভেতর থেকে প্রায় ২৫ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত আয়কর দফতরের আধিকারিকদের খবর দেওয়া। খবর পেয়েই দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে এই বিপুল অর্থের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন বলে জানা যাচ্ছে। 

অন্যদিকে, কয়েকদিন আগেই হাওড়া স্টেশনের কাছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) অভিযানে ৭২ লক্ষ টাকার বেশি নগদসহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ পোস্টের কর্মীরা রেল ইয়ার্ডের বেনারস ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই সাফল্য পান। ধৃতদের নাম আশীষ শেঠ ও সুমিত ভার্মা, যারা উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাঁদের আটক করা হয় বলে খবর। তাঁদের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। এই দুটি পৃথক অভিযানে উদ্ধার হওয়া অর্থের মোট পরিমাণ প্রায় ৯৭ লক্ষ টাকারও বেশি। তাতেই বেড়েছে চাপানউতোর। দিকে দিকে এই অর্থ পাচারের পিছনে অন্য কোনো বড় চক্র কাজ করছে কি না বা এই টাকা নির্বাচনে কোনও বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি